News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে গণডেপুটেশন দেবেন ১০৩২৩ এডহক শিক্ষকরা
Image

মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে গণডেপুটেশন দেবেন ১০৩২৩ এডহক শিক্ষকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট৷৷ আগামী ১৪ আগস্ট মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের উদ্দেশে গণ-ডেপুটেশন দেবে অল ত্রিপুরা ১০৩২৩ অ্যাডহক পে শিক্ষক কর্মচারী সংগঠন৷ রবিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আন্দোলন সম্পর্কে বিস্তারিত জানান সংগঠনের নেতৃবৃন্দ৷


সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য পেশ করতে গিয়ে অভিযোগের সুরে সংগঠনের সভাপতি বিমল সাহা জানান, বিগত বামফ্রন্ট সরকারের প্রতারণার শিকার হয়ে আজও চাকরি নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন ১০৩২৩ জন শিক্ষক৷ বর্তমান সরকার তাঁদের নির্বাচনী ভিজন ডকুমেন্টে ১০৩২৩-এর সমস্যা সমাধানের কথা উল্লেখ করলেও এখনও তেমন কিছুই হয়নি৷ যার ফলে তাঁরা ও তাঁদের পরিবারের সদস্যরা চিন্তায় ডুবে আছেন৷ তাই এবারে পাঁচ দফা দাবি আদায়ে ধারাবাহিক আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা৷


তিনি জানান, আগামী ১৪ আগস্ট সকাল ১১টা নাগাদ ১০৩২৩ জন শিক্ষক ও তাঁদের পরিবার পরিজনেরা একসাথে যোগ দেবেন গণ-ডেপুটেশনে৷ ওইদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে মিছিল করে মুখ্যমন্ত্রীর উদ্দেশে গণ-ডেপুটেশন দেওয়া হবে৷ নিজেদের দাবি আদায়ে ধারাবাহিক তথা বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার পরিকল্পনা নিয়েছেন আন্দোলনকারীরা৷ চাকরি বাঁচানোর লক্ষ্যকে সামনে রেখে ওইদিন থেকেই বৃহত্তর আন্দোলনের সূচনা করবেন শিক্ষকরা৷ অবশ্য রাজ্য সরকারের উপর আস্থা রেখেই আন্দোলনে ঝাঁপানোর কথা জানিয়েছেন তাঁরা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top