News Flash

  • Home
  • Uncategorized
  • দুই নাবালক শ্রমিকের অস্ত্রের আঘাতে রক্তাক্ত গ্যারেজ মালিক
Image

দুই নাবালক শ্রমিকের অস্ত্রের আঘাতে রক্তাক্ত গ্যারেজ মালিক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট৷৷ দুই নাবালক শ্রমিকের ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত হল গ্যারেজের মালিক৷ ঘটনা দক্ষিণ ত্রিপুরা জেলার বাইখোড়া মুহুরিপুর রোডে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ দক্ষিণ জেলার বাইখোড়া মুহুরীপুর রোডে সমীর সরকারের একটি গ্যারেজ রয়েছে৷ ওই গ্যারেজে দুই নাবালক শ্রমিক হিসেবে কাজ করত৷ এর মধ্যে একজন গ্যারেজের মালিক সমীর সরকারের বাড়িতেই থাকত৷

বৃহস্পতিবার রাতে সমীর সরকারের নিঃসঙ্গতার সুযোগ নিয়ে ওই দুই নাবালক শ্রমিক কর্মচারী গ্যারেজের ভিতরেই ধারালো অস্ত্র দিয়ে গ্যারেজের মালিক সমীর সরকারকে কুপিয়ে হত্যার চেষ্টা করে৷ তাতে সমীর সরকার গুরুতরভাবে আহত হয়৷ চিৎকারে স্থানীয় লোকজনরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়৷ সমীর সরকারের অবস্থা সঙ্কটজনক হওয়ায় সেখান থেকে জিবি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়৷ এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়৷ স্থানীয় অভিযুক্ত দুই নাবালককে আটক করে বাইখোড়া থানার পুলিশের হাতে তুলে দিয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ কেন এই ঘটনা ঘটেছে তা নিয়ে স্থানীয় জনমনে নানা কৌতুহলের সৃষ্টি হয়েছে৷ টাকা পয়সা লুট করার উদ্দেশ্যেই মালিককে খুন করার চেষ্টা করেছিল ওই দুই নাবালক বলে একটি সূত্রে জানা গেছে৷ পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top