News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশের পর নেপালও বিদ্যুৎ কিনছে রাজ্য থেকে

বাংলাদেশের পর নেপালও বিদ্যুৎ কিনছে রাজ্য থেকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন৷৷ বাংলাদেশের পাশাপাশি নেপালও ত্রিপুরা থেকে বিদ্যুৎ ক্রয় করছে৷ গড়ে প্রতিদিন ৪০ মেগাওয়াট বিদ্যুৎ কিনছে নেপাল৷ এ-বিষয়ে বিদ্যুৎমন্ত্রী তথা উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা বলেন, ত্রিপুরা থেকে এখন বাংলাদেশের পাশাপাশি নেপালেও বিদ্যুৎ বিক্রি করা হচ্ছে৷ নেপাল গড়ে প্রতিদিন ৪০ মেগাওয়াট বিদ্যুৎ কিনছে৷
তিনি জানান, ত্রিপুরায় এখন বিদ্যুৎ উদ্বৃত্ত৷ ফলে, বিক্রি করার ক্ষেত্রে কোনও সমস্যা নেই৷ তাঁর দাবি, উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রি করে প্রচুর লাভ হচ্ছে৷ তাই আগামী দিনে আরো বেশি বিদ্যুৎ বিক্রি করার বিষয়ে উদ্যোগ নিতে হবে৷


বিদ্যুৎমন্ত্রীর কথায়, ত্রিপুরায় নিজস্ব বিদ্যুৎ উৎপাদন প্রায় ১১৫ মেগাওয়াট৷ তাছাড়া, ওটিপিস ৭২৬ মেগাওয়াট এবং রামচন্দ্রনগর ১৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে৷ ফলে, সেখান থেকে প্রাপ্ত অংশ রাজ্যের প্রয়োজন মিটিয়ে বাকিটা বিক্রি করা হচ্ছে৷ কারণ, ত্রিপুরায় প্রতিদিন গড়ে ৩০০-৩৫০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে৷
তিনি জানান, বাংলাদেশ ত্রিপুরা থেকে সবর্োচ্চ ১৯০ মেগাওয়াট বিদ্যুৎ কিনেছে৷ তবে, গড়ে ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ প্রতিদিন কিনছে বাংলাদেশ৷ এখন বাংলাদেশও ত্রিপুরা থেকে বিদ্যুৎ কিনতে শুরু করেছে৷ তিনি জানান, সেন্ট্রাল গ্রিড থেকে নেপাল বিদ্যুৎ সংগ্রহ করছে৷ ফলে, বিদ্যুৎ পরিবাহীতে কোনও সমস্যা হচ্ছে না৷


ত্রিপুরা বর্ষা প্রধান রাজ্য৷ এ রাজ্যে ঝড়, তুফান, বন্যা, ভূমিকম্প হতেই পারে৷ প্রাকৃতিক দুর্যোগে বিদ্যুৎ বিভ্রাট ঘটলে বা লাইন বিচ্ছিন্ন হলে তা দ্রত সারাইয়ের জন্য ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের দায়িত্ব রয়েছে৷ এ লক্ষ্যে ’বিদ্যুৎ নিগম আপনার দোরগোড়ায়’ নামে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে৷ এছাড়া বিদ্যুৎ ভোক্তাগণকে বিদ্যুৎ সম্পর্কিত যে কোন প্রকার অভিযোগ নিগমের কল সেন্টার-এর টোল ফ্রি নম্বর ১৯১২-অভিযোগ লিপিবদ্ধ করার জন্য অনুরোধ করা হয়েছে৷ এছাড়াও ভোক্তাগণ রাজ্যের যে কোন স্থান থেকে বৈদ্যুতিক ক্রটি সংক্রান্ত অভিযোগ/তথ্য দূরভাষ নম্বর ০৩৮১-২৩৫-৩৫০২ এবং ০৩৮১-২৩৫-৬৪৭০ এ জানাতে পারেন৷ উপ-মুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎ মন্ত্রী যীষ্ণু দেববর্মা আজ বিকেলে তাঁর অফিস কক্ষে এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান৷ উপ-মুখ্যমন্ত্রী শ্রী দেববর্মা জানান, বিদ্যুৎ বিভ্রাট ঘটলে তা সারাইয়ের জন্য ৪টি এলাকা ভিত্তিক সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে৷ এগুলি হল আরবান, সেমি-আরবান, রুর্যাল ও রিমোর্ট৷

এছাড়া নিগমের সার্কেল/ডিভিশন/সাব-ডিভিশন অফিসগুলির আধিকারিকদের সাথে সহজে যোগাযোগ করার জন্য সম্পতি বিভিন্ন পত্র-পত্রিকায় তাদের মোবাইল নম্বর সহ বি’াপন দেওয়া হয়েছে৷ তিনি বলেন, এই সরকারের নীতি হল মানুষ সরকারের কাছে আসবে না৷ সরকার মানুষের কাছে যাবে৷ লাইনম্যানদের প্রশিক্ষণের জন্য সূর্যমনিনগরে একটি ট্রেনিং সেন্টার চালু করা হয়েছে৷ আগে তাদের বিমা ছিল ২ লক্ষ টাকা৷ এখন ১০ লক্ষ টাকা করা হয়েছে৷


সাংবাদিক সম্মেলনে উপ-মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যকে হুক লাইন মুক্ত করার কাজ চলছে৷ আগামী ৩-৪ মাসের মধ্যে উত্তর জেলাকে ’হুকলাইন মুক্ত জেলা’ হিসেবে ঘোষণা করা হবে৷ সৌভাগ্য যোজনায় এখন পর্যন্ত ১ লক্ষ ৩৬ হাজার পরিবারে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে৷ গ্রামে গ্রামে প্রি-পেইড মিটার বসানো হচ্ছে৷ শহরে বসানো হচ্ছে মার্ট মিটার৷ সচিবালয়, বিধানসভা ও হাইকোর্টে সোলার পাওয়ার ব্ল্যান্ট বসানোর পরিকল্পনা রয়েছে৷ উৎসাহ দেওয়া হচ্ছে গোবর গ্যাস প্ল্যান্টের উপর৷ এ স্কীমটি ৩৩ হাজার টাকার৷ যাদের ৩টি বা বেশি গাভী রয়েছে তারা এ প্রকল্পের আওতায় আসতে পারেন৷

এক্ষেত্রে সুুবিধাভোগীকে ১৫০০ টাকা বহন করতে হয়৷ উপ-মুখ্যমন্ত্রী জানান, আমরা রুখিয়া থেকে ৬৩ মেগাওয়াট, বড়মুড়া থেকে ৪২ মেগাওয়াট, ডম্বর থেকে ১০ মেগাওয়াট, মনারচক থেকে ১০০ মেগাওয়াট, সেন্ট্রাল শেয়ার থেকে ১৩০ মেগাওয়াট এবং ও টি পি সি থেকে ৭২৫ মেগাওয়াট বিদ্যুৎ পাই৷
রাজ্যের বর্তমানে চাহিদা রয়েছে প্রায় ৩০০ মেগাওয়াট৷ বাংলাদেশে ১৯০ মেগাওয়াট এবং নেপালে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়৷ বিদ্যুৎ পরিকাঠামোর সার্বিক উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়েছে৷ এজন্য প্রয়োজনে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া হবে৷ ওয়ার্ল্ড ব্যাঙ্কের আর্থিক সহায়তায় ১৩২ কে ভি, ৯টি এবং ৩৩ কে ভি/১১ কে ভি, ৪৪টি সাব-স্টেশন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে৷ এই সাব-স্টেশনগুলি চালু হলে বিদ্যুৎ পরিষেবার মান আরও উন্নত হবে৷ উপ-মুখ্যমন্ত্রী জানান, আমরা প্রতিশ্রতি দিয়েছি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার৷ আমরা রাজ্যবাসীর সহযোগিতা নিয়ে ত্রিপুরাকে এক মডেল রাজ্য হিসেবে গড়ে তুলতে চাই৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top