News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মনগর রেলস্টেশনে দশ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেটসহ দুই মহিলা গ্রেপ্তার
Image

ধর্মনগর রেলস্টেশনে দশ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেটসহ দুই মহিলা গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন ৷৷ শিলচর-আগরতলা প্যাসেঞ্জার ট্রেনে করে পাচারের সময় ধর্মনগর স্টেশনে প্রায় দশ লক্ষ টাকার ৫০ হাজারটি ইয়াবা ট্যাবলেট-সহ দুই মহিলাকে গ্রেফতার করেছে রেল পুলিশ৷ আজকের ঘটনায় আবারও প্রমাণিত হলো ত্রিপুরা রাজ্যের উত্তর জেলার সদর ধর্মনগরকে করিডর হিসেবে ব্যবহার করছে ড্রাগস মাফিয়ারা৷ ধর্মনগরকে কেন্দ্র করে বিভিন্ন সময় ত্রিপুরার নানা প্রান্তে ছড়িয়ে দেওয়া হচ্ছে নেশা দ্রব্য৷ ধৃত দুই মহিলাকে পুষ্পা খাতুন (৩৫) এবং আফিয়া খাতুন (৩২) বলে পরিচয় পাওয়া গেছে৷ তারা ত্রিপুরার সোনামুড়া অঞ্চলের রবীন্দ্রনগর ও শহিদ চন্দ্রপাড়া কুলুবাড়ি এলাকার বাসিন্দা৷


বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ গোপন সূত্রের ভিত্তিতে রেল স্টেশনের পাশে ওত পেতে বসে এই সাফল্য পেয়েছে ধর্মনগরের জিআরপিএফ৷ জানা গেছে, এদিন শিলচর থেকে আগরতলাগামী প্যাসেঞ্জার ট্রেনটি ধর্মনগর রেলস্টেশনে পৌঁছতেই তল্লাশি শুরু করে রেল পুলিশ৷ তখন ট্রেনের দুই মহিলা যাত্রীর ব্যাগের প্রতি তাদের দৃষ্টি যায়৷ ওই ব্যাগ দুটি খুলে তল্লাশি করতেই ব্যাগের ভিতরে পাওয়া যায় নেশার ইয়াবা ট্যাবলেটগুলো৷ দুটি ব্যাগ থেকে উদ্ধার করা হয় পঞ্চাশ হাজারটি ইয়াবা নামক সর্বনাশা নেশার ট্যাবলেট৷ এগুলি ব্যাগের ভিতরে বড় প্যাকেটে পাঁচটি করে ছোট প্যাকেট এবং এর ভেতরে আবার পাঁচটি করে প্যাকেটের ভেতরে ইয়াবা ট্যাবলেটগুলি রাখা ছিল৷


সঙ্গে সঙ্গে আটক করা হয় ট্যাবলেটগুলির বাহক দুই মহিলা পাচারকারিকে৷ ইয়াবা ট্যাবলেট-সহ নেশা কারবারি দুই মহিলা বর্তমানে জিআরপিএফ-এর হেফাজতে রয়েছে৷ শুক্রবার উদ্ধারকৃত ট্যাবলেট সমেত দুই পাচারকারিকে স্থানীয় সাধারণ পুলিশের মাধ্যমে ধর্মনগর আদালতে তোলা হবে বলে জানিয়েছে রেল পুলিশ৷ বাজেয়াপ্তকৃত ইয়াবা ট্যাবলেটের বাজারমূল্য প্রায় দশ লক্ষ টাকার মতো হবে বলেও জানিয়েছেন জিআরপিএফ কর্তৃপক্ষ৷


জেরার মুখে ধৃতরা নাকি স্বীকার করেছে, বিপুল পরিমাণের এই নেশার ট্যাবালটেগুলো তারা শিলচরের চামড়া গোদাম এলাকা থেকে জনৈক ডালিমের কাছ থেকে সংগ্রহ করে কমিশনের বিনিময়ে আগরতলা পৌছে দেওয়ার কথা ছিল৷ পুষ্পা খাতুন নাকি বলেছে, তার বাড়ির পাশে শিলচরের (অসম) জনৈক যুবক থাকেন৷ তার সাথে তাদের পরিচয় হয়৷ ওই যুবক তাদের শিলচর নিয়ে যায় এবং সেখানে অন্য আরও দুজন এসে তাদের কিছু জিনিস দেয়, একজনের নাম ডালিম৷ ট্যাবলেটগুলি হস্তান্তরের বিনিময়ে তাদেরকে সাত হাজার টাকা করে দেওয়া হয়েছিল৷ এ-ধরনের কাজ তারা আগেও করেছে বলে পুলিশের কাছে প্রদত্ত জবানবন্দিতে জানিয়েছে পুষ্পা খাতুন৷


প্রসঙ্গত উল্লেখ্য, প্রশাসন যতই কঠোর হচ্ছে ততই নতুন নতুন ফর্মুলায় নেশা সামগ্রী পাচারে সক্রিয় হয়ে উঠছে নেশা পাচারকারী সিন্ডিকেটগুলো৷ তারা এবার এ-সব কাজে অসহায় তথা গরিব মহিলাদেরকেও উৎসাহিত করে তুলেছে৷ বাস ও ট্রাকের পরিবর্তে চোরাকারবারিরা এখন ট্রেনকেই নিরাপদ ভেবে ব্যবহার করতে শুরু করেছে৷ তবে এদের ধরতে ত্রিপুরা পুলিশ বার বার সফল হলেও অসম পুলিশ এবং অসমে জিআরপিএফ-এর ভূমিকা নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷
এদিকে আজকের এই সাফল্যে সন্তোষ ব্যক্ত করেছে ত্রিপুরা বিজেপি৷ বিজেপি-র উত্তর ত্রিপুরা জেলা সম্পাদক কাজল দাস জিআরপিএফকে ধন্যবাদ জানিয়ে এ-ধরনের অভিযান অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top