News Flash

  • Home
  • Uncategorized
  • শিশু কন্যা ভ্রুণ উদ্ধার, কিশোরীর মৃত্যু নিয়ে রহস্য, উদয়পুরে জোড়া আতঙ্ক
Image

শিশু কন্যা ভ্রুণ উদ্ধার, কিশোরীর মৃত্যু নিয়ে রহস্য, উদয়পুরে জোড়া আতঙ্ক

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৬ জুন ৷৷ সাত সকালে উদয়পুরে ভ্রুণ উদ্ধার এবং নাবালিকার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে জোড়া আতঙ্ক দেখা দিয়েছে৷

বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ গোমতী জেলা হাসপাতালের সামনে পাঁচ মাসের একটি শিশু কন্যা ভ্রুণ পড়ে থাকতে দেখেন স্থানীয় জনগণ৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ কাজল দাসকে৷ তিনি ছঁুটে এসে ওই শিশু কন্যা ভ্রুণটি পরখ করে দেখলেও কোথা থেকে এই ভ্রুণ এসেছে তা অনুমান করতে পারেননি৷

কিছুটা সময় অতিক্রান্ত হওয়ার পর উদয়পুর মহারানি এলাকার রাধারানী জমাতিয়ার উপর হাসপাতাল কর্তৃপক্ষের সন্দেহ হয়৷ তিনি প্রসূতি বিভাগে ভর্তি রয়েছেন৷ তার আত্মীয়সজনকে জিজ্ঞাসাবাদ করতেই প্রকৃত ঘটনা বেড়িয়ে আসে৷ তাদের বক্তব্য, সিড়ি দিয়ে ওঠার সময় রাধারানী জমাতিয়ার গর্ভপাত হয়েছে৷ কিন্তু, এ বিষয়টি আদৌ সত্য কিনা তা হাসপাতাল কর্তৃপক্ষ খতিয়ে দেখছেন৷

এদিকে, অন্য আরেকটি ঘটনায় বৃহস্পতিবার সকাল ১১.৩০ মিনিট নাগাদ উদয়পুর ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতাল থেকে দ্বীপাঞ্জলি ভৌমিক (১০)কে উদয়পুর জেলা হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা৷ কিন্তু, হাসপাতালে নিয়ে যাওয়ার পর দ্বীপাঞ্জলির ইসিজি করে চিকিৎসকরা জানতে পারেন তার মৃত্যু হয়েছে৷ কিন্তু, তার মৃত্যু কিভাবে হয়েছে সে বিষয়ে নিশ্চিত ভাবে কেউ জানাতে পারছিলেন না৷ মৃতার বাবার দাবি, মাথায় আঘাত পেয়ে দ্বীপাঞ্জলি হাসপাতালে ভর্তি হয়েছিল৷ অথচ তার মাথায় আঘাতের কোন চিহ্ণ ছিল না৷ চিকিৎসকদের বক্তব্য, একমাত্র ময়নাতদন্তেই তার মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব৷ এদিকে হাসপাতালের তরফে ঘটনাটি পুলিশকে জানানো হয়৷ জানা গেছে, দ্বীপাঞ্জলি ভৌমিক উদয়পুর থানা এলাকার বাসিন্দা৷ আগরতলায় শিক্ষা নিকেতন সুকলের চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিল দ্বীপাঞ্জলি৷ হাসপাতাল থেকে অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top