News Flash

  • Home
  • Uncategorized
  • ভিভিপ্যাটের স্লিপের সঙ্গে ইভিএম ১০০ শতাংশ মিলিয়ে দেখার আবেদন বিরোধীদের
Image

ভিভিপ্যাটের স্লিপের সঙ্গে ইভিএম ১০০ শতাংশ মিলিয়ে দেখার আবেদন বিরোধীদের

নয়াদিল্লি, ২১ মে (হি.স.) : ভিভিপ্যাটের স্লিপের সঙ্গে ইভিএমে প্রদত্ত ভোট ১০০ শতাংশ মিলিয়ে দেখার আবেদন ২২টি বিরোধী দলের | ভোটগণনার আগে কারচুপির আশঙ্কা করেই মঙ্গলবার এই দাবি নিয়ে নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দিল ২২টি বিরোধী দল। বিরোধীদের নেতাদের আরও দাবি, গণনা শুরু আগে ভিভিপ্যাটের স্লিপের সঙ্গে অন্তত পাঁচটি বিধানসভার ইভিএমের ভোট মিলিয়ে দেখা হোক।

ভোট শেষ হতেই প্রকাশিত হয়েছে বুথফেরত সমীক্ষায় ফল | আর প্রায় সবকটি সমীক্ষাতেই কেন্দ্রে ফের মোদী সরকার গড়তে চলেছে বলেই দাবি করা হয়েছে | আর এই  নেতিবাচক ফল আসতেই ইভিএম নিয়ে আশঙ্কিত বিরোধীরা। মঙ্গলবার ২২টি বিরোধী দলের প্রতিনিধিরা ভিভিপ্যাটের স্লিপের সঙ্গে ইভিএমে প্রদত্ত ভোট ১০০ শতাংশ মিলিয়ে দেখার আবেদন করেন | এই দাবি নিয়ে নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দিল ২২টি বিরোধী দল। বিরোধীদের নেতাদের আরও দাবি, গণনা শুরু আগে ভিভিপ্যাটের স্লিপের সঙ্গে অন্তত পাঁচটি বিধানসভার ইভিএমের ভোট মিলিয়ে দেখা হোক।

এদিন এবিষয়ে তাঁরা নির্বাচনের কমিশনের সঙ্গে বৈঠক করেন | ওই বৈঠকে  উপস্থিত ছিলেন ২২টি দলের প্রতিনিধিরা। সূত্রের খবর, বৈঠকে দাবি ওঠে, ভোটগণনার শেষ ধাপে নয়, বরং শুরুতেই ভিভিপ্যাটের স্লিপের সঙ্গে মিলিয়ে দেখা হোক ইভিএম। তাতে গড়বড় পাওয়া গেলে ১০০ শতাংশ ভিভিপ্যাটের স্লিপ ও ভোট মিলিয়ে দেখা হোক। প্রায় ঘণ্টাখানেক বৈঠক চলে দুপক্ষের।

এদিন বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ, অশোক গেহলট, বসপা নেতা সতীশচন্দ্র মিশ্র, সিপিএমের সীতারাম ইয়েচুরি, সিপিআই নেতা ডি রাজা, আপের আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল, তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন, সপা নেতা রামগোপাল যাদব ও ডিএমকে নেত্রী কানিমোঝি। এদিন নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের আগে দিল্লিতে বৈঠক করেন বিরোধী নেতানেত্রীরা।       

কমিশন থেকে বেরিয়ে কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, ”তিন মাস ধরে নির্বাচন কমিশনের কাছে বিষয়টি নিয়ে বলছি। কিন্তু তারা কোনও জবাব দেয়নি। এক ঘণ্টা শোনার পর আগামিকাল বৈঠকের সময় দিয়েছে কমিশন”।

 কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ বলেন,”আমরা বলে এসেছি, আগে ভিভিপ্যাটের স্লিপ গুনে দেখা হোক। ভুলভ্রান্তি পাওয়া গেলে ১০০ শতাংশ স্লিপ মিলিয়ে দেখার ব্যবস্থা করুন”। 

তেলেগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডুর কথায়,”সাধারণ মানুষের ভোটের সঙ্গে কাটাছেঁড়া করা যাবে না”।

উল্লেখ্য, এর আগে আজই ভিভিপ্যাটের স্লিপ ও ইভিএমের ভোট ১০০ শতাংশ মিলিয়ে দেখার জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছে আদালত। আজ অবকাশকালীন বেঞ্চের বিচারপতি অরুণ মিশ্র ও এমআর শাহের পর্যবেক্ষণ, ”সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিষয়টির আগেই নিষ্পত্তি করে দিয়েছেন। দুই সদস্যের অবকাশকালীন বেঞ্চের কাছে আবার দরবার করছেন কেন? এই মামলা ‘বিরক্তকর’ বলে ব্যাখ্যা করেন বিচারপতিরা।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top