News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচনোত্তর সন্ত্রাসের অভিযোগ এনে আগরতলায় সিপিএমের বিক্ষোভ মিছিল
Image

নির্বাচনোত্তর সন্ত্রাসের অভিযোগ এনে আগরতলায় সিপিএমের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মে৷৷ নির্বাচনোত্তর সন্ত্রাসের অভিযোগ এনে প্রতিবাদে সিপিআইএমের পক্ষ থেকে শনিবার আগরতলায় বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়৷ মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনিতে সভায় মিলিত হয়৷ সভায় বক্তব্য রাখেন প্রাক্তন সাংসদ তথা পশ্চিম আসনের সিপিআইএম প্রার্থী শংকর প্রসাদ দত্ত৷ তিনি বলেন, বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে৷ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে৷ নির্বাচিত সংস্থাগুলির নির্বাচিত বিরোধী দলের জনপ্রতিনিধিদের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে৷

ত্রি-স্তর পঞ্চায়েত এবং পুর-উপনির্বাচনে বিরোধীদের উপর দমন পীড়ন নীতির আশ্রয় নিয়ে শাসক দল একরায়তন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়েছে৷ ঐসব ক্ষেত্রে উপনির্বাচনের ফলাফল তারই নজির স্থাপন করেছে৷ রাজ্যের দুটি লোকসভা আসনের নির্বাচনে একই কায়দা অবলম্বনের চেষ্টা করে শাসক দল৷ পশ্চিম আসনে ভোটকে প্রহসনে পরিণত করা হয়েছে৷ বিরোধীদলের নেতা কর্মী সমর্থকদের উপর হামলা, বড়ি ঘর ভাঙচুর, ব্যবসা বন্ধ করে দেওয়া, অগ্ণি সংযোগ ইত্যাদি নানা ঘটনা সংগঠিত করা হয়েছে৷ এমনকি বিরোধী দলের প্রার্থীরাও বারবার আক্রান্ত হয়েছেন৷ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটকেন্দ্রে না যেতে হুলিয়া জারি করা হয়েছে৷ নির্বাচনকে প্রহসনে পরিণত করে বিজেপি আধিপত্য বিস্তারের চেষ্টা চালিয়েছে৷ বিরোধীদের তীব্র প্রতিবাদ ও অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন পশ্চিম আসনের ১৬৮টি আসনে পুননির্বাচন সংগঠিত করেছে৷ কমিশনের এই সিদ্ধান্ত মেনে নেয়নি বিরোধীরা৷ সিপিআইএম এব্যাপারে আদালতের দ্বারস্থ হয়েছে৷ শাসক দলের এহেন নির্বাচনোত্তর সন্ত্রাসের প্রতিবাদে ঐক্যবদ্ধ আন্দোলন সংগঠিত করার জন্য শংকর প্রসাদ দত্ত আহ্বান জানিয়েছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top