News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে ভোট দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
Image

দিল্লিতে ভোট দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

নয়াদিল্লি, ১২ মে (হি.স.) :  লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় রাজধানী দিল্লিতে ভোট দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি ভবন চত্বরের ১০ নম্বর বুথে গিয়ে স্ত্রী সবিতা কোবিন্দকে সঙ্গে নিয়ে ভোট দেন দেশের সাংবাদিক প্রধান।

রবিবার গোটা দিল্লিজুড়ে ১৩৮০০টি বুথে ভোটগ্রহণ হয়েছে। দিল্লিতে সব মিলিয়ে সাতটি লোকসভা কেন্দ্র রয়েছে। এইগুলি হল চান্দনি চক, পূর্ব দিল্লি, নয়া দিল্লি, উত্তর পূর্ব দিল্লি, উত্তর পশ্চিম দিল্লি, দক্ষিণ দিল্লি এবং পশ্চিম দিল্লি। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে সবকটিতেই জয়লাভ করেছিল বিজেপি। এবার কার্যত ত্রিমুখী লড়াই হতে চলেছে বিজেপি বনাম কংগ্রেস বনাম আপের মধ্যে। প্রায় ১৬৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে দিল্লিবাসী। এদিন ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে উৎসাহী জনতার ভিড় চোখে পড়ার মতো ছিল।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top