News Flash

  • Home
  • Uncategorized
  • ভাল্লুকের আক্রমণে গুরুতর এক যুবক
Image

ভাল্লুকের আক্রমণে গুরুতর এক যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে৷৷ বনে বাঁশকুরুল সংগ্রহ করতে গিয়ে বন্য জন্তুর দ্বারা আক্রমনের শিকার এক যুবক৷ ঘটনার বিবরণে জানা যায় দুপুর আনুমানিক ২টা নাগাদ শান্তিরবাজার মহকুমার অন্তরগত দেবীপুর ব্রক্ষাটিলার গভির জঙ্গলে বাঁশ কুরুল সংগ্রহ করতে যায় সুপায়ন চাকমা (৩২) নামে এক যুবক৷ ঐ যুবকটি অমরপুর মহকুমার নতুন বাজারের বাসিন্দা৷

যুবকটি তার দুই বন্ধুর সঙ্গে জঙ্গলে বাঁশকুরুল সংগ্রহ করতে যায়৷ সুপায়নের দুই বন্ধু নাম হল পুনজয় চাকমা ও সুভ্রজয় চাকমা৷ তিন বন্ধু জঙ্গলে প্রবেশ করে বাঁশকুরুল সংগ্রহ করতে গিয়ে বিচ্ছিন্ন হয়ে পরে৷ সুপায়ন চাকমার একাকিত্বের সুযোগ পেয়ে বনের একটি ভালুক ওর উপর চওড়া হয়৷ ভালুকের আঘাতে গুরুতর আহত হয়ে জঙ্গলের মধ্যে লুটিয়ে পরে সুপায়ন৷ বন্য জন্তুর দ্বারা আক্রমনের শিকার হয়ে সুপায়ন চিৎকার চেচামেচি শুরু করে৷ সুপায়নের আর্তনাদ শুননেত পেয়ে ছুটে আসে তার দুই বন্ধু ও এলাকাবাসী৷ সঙ্গে সঙ্গে সুপায়নকে এলাকাবাসী ও দুইবন্ধু মিলে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসেন৷ সুপায়ন চাকমা বর্তমানে শান্তির বাজার জেলা হাসাতালে চিকিৎসারত অবস্থায় আছে৷ এইভাবে হঠাৎ করে বন্যজন্তুর আক্রমণে ঐ এলাকায় আতঙ্কের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top