News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচন আধিকারীকদের বিরুদ্ধে কমিশনে নালিশ শিক্ষক সংঘের
Image

নির্বাচন আধিকারীকদের বিরুদ্ধে কমিশনে নালিশ শিক্ষক সংঘের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মে৷৷ মাইক্রো অবজারভারদের অযথা হয়রানির জন্য ত্রিপুরা পশ্চিম আসনে রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারের বিরুদ্ধে কমিশনে নালিশ জানিয়েছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় শিক্ষক সংঘ৷ তাঁদের ওপর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অজুহাতে মানসিক নির্যাতন করা হচ্ছে বলে শিক্ষক সংঘ মুখ্য নির্বাচন আধিকারিককে চিঠি দিয়েছে৷জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশিকা মোতাবেক গ্রুপ-সি পদমর্যাদার নিচুস্তরের কর্মীকে মাইক্রো অবজারভার হিসেবে নিযুক্ত করা যাবে না৷ শিক্ষক সংঘের অভিযোগ, গ্রুপ-ডি কর্মীদেরও নির্বাচনে মাইক্রো অবজারভার হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছে৷ তাঁরা শিক্ষক এবং অধ্যাপকদের সঙ্গে একসাথে কাজ করেছেন৷

শিক্ষক সংঘ ত্রিপুরার মুখ্য নির্বাচন আধিকারিককে লেখা চিঠিতে ক্ষোভ ব্যক্ত করে বলেছে, নির্বাচনী প্রক্রিয়া ভীষণ ত্রুটিপূর্ণ ছিল৷ তাতে, জনমনে বিভ্রান্তিও ছড়িয়েছে৷ শিক্ষক সংঘের দাবি, রিপোর্ট তৈরির জন্য নির্বাচন কমিশন যে ছক দিয়েছে তাতে মাইক্রো অবজারভারদের জন্য ওয়েব কাস্টিং নিয়ে কোনও মন্তব্য করার জায়গা ছিল না৷ অথচ নির্বাচনে দেখা যাচ্ছে, ওয়েব কাস্টিং বা ভিডিওগ্রাফিকে ভীষণ গুরুত্ব দেওয়া হচ্ছে৷ শিক্ষক সংঘের আরও অভিযোগ, মাইক্রো অবজারভারদের ওয়েব কাস্টিং নিয়ে সঠিক প্রশিক্ষণও দেওয়া হয়নি৷ এদিকে, শিক্ষক সংঘের তরফে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও ত্রিপুরার মুখ্য নির্বাচন আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে৷ নিরাপত্তা ব্যবস্থায় যথেষ্ট ত্রুটি ছিল, শিক্ষক সংঘ এই দাবি করেছে৷


শিক্ষক সংঘের বক্তব্য, রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারের গাফিলতির জন্য এখন মাইক্রো অবজারভাররা মানসিক অবসাদে ভুগছেন৷ তাঁদের ঘাড়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার খড়্গ ঝুলছে৷ শিক্ষক সংঘ বলেছে, ভোটে কারচুপি এবং রিগিঙের অভিযোগ এনে বেশ কয়েকজন মাইক্রো অবজারভারকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে৷ এমন-কি কয়েকজনকে সাময়িক বরখাস্তও করা হয়েছে৷ নির্বাচনী প্রক্রিয়ার গরমিলের জন্য পশ্চিম আসনে রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষক সংঘ ত্রিপুরার মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে দাবি জানিয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top