News Flash

  • Home
  • Uncategorized
  • স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড
Image

স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মে৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ ভাটি অভয়নগরে ভাড়া বাড়িতে স্ত্রীকে গয়ে কেরোসিন ঢেলে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত৷ সাজা প্রাপ্ত ব্যক্তির নাম টুটন সরকার ওরফে কেশব৷ ২০১২ সালের ২২শে নভেম্বর মধ্য রাতে বাটি অভয়নগরের একটি ভাড়া বাড়িতে স্ত্রী শেফালি সরকারকে গায়ে কেরোসিন ঢেলে হত্যা করেছিলো স্বামী টুটন সরকার৷ এব্যাপারে আগরতলা পশ্চিম থানায় মামলা গৃহিত হয়৷ তদন্ত কারী অফিসার বিদ্যালক্ষী দেববর্মা তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেন৷

এই মামলায় ১৬ জন স্বাক্ষী দেন৷ দীর্ঘ শুনানির পর পশ্চিম জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফাস্ট ট্র্যাক আদালতে বুধবার এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেন৷ অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক৷ উল্লেখ্য, শেফালি সরকার নামে ঐ মহিলা দুই সন্তানের জননি৷ প্রথম পক্ষের স্বামীকে ছেড়ে টুটন সরকারের সঙ্গে দ্বিতীয়বার ঘর করেন তিনি ৷ টুটন ও শেফালি দুজনই রাজমিস্ত্রির যোগালি হিসেবে কাজ করত৷ সেই সুত্রেই তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে৷ এমন কি দুই সন্তান ও স্বামী ছেড়ে টুটনের হাত ধরে জীবনযাপন শুরু করে শেফালি৷ কিন্তু সুখ স্থায়ী হয়নি৷ কলহ চরম আকার ধারণ করে৷ এরই জেরে ভাড়া বাড়িতে গায়ে কেরোসিন ধরে শেফালিকে হত্যা করে টুটন ৷ এই মামলার রায় ঘোষণার পর শেফালির আত্মীয় পরিজনরা সন্তুষ ব্যক্ত করেছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top