News Flash

  • Home
  • Uncategorized
  • বিভীষণদের নিয়ে আর ঘর নয়, স্পষ্ট বার্তা বিপ্লব দেবের
Image

বিভীষণদের নিয়ে আর ঘর নয়, স্পষ্ট বার্তা বিপ্লব দেবের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল৷৷ ষড়যন্ত্র চলছে বিজেপির বিরুদ্ধে, তা রাজ্যে অনেক দিন ধরেই দাবি করে আসছেন দলের শীর্ষ নেতৃত্ব৷ আজ এ-বিষয়ে অবস্থান স্পষ্ট করে দিলেন বিজেপির ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব৷ তাঁর সাফ কথা, লোকসভা নির্বাচন থেকে অনেক কিছু শিক্ষা হয়েছে৷ তাতে তিনি বুঝতে পেরেছেন, দলের ভেতরেই বিভীষণ রয়েছে ৷ তাই তিনি ঠিক করেছেন, এখন আর বিভিষণ নিয়ে ঘর করবেন না ৷ মঙ্গলবার ঋষ্যমুখে বিজেপি কার্যকর্তাদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে দলের প্রদেশ সভাপতির বক্তব্যে স্পষ্ট, সমস্ত ষড়যন্ত্রের কড়া জবাব দিতে প্রস্তুতি নিয়েছে শাসক দল ৷


লোকসভা নির্বাচনের আগে থেকেই ত্রিপুরায় বিজেপির শীর্ষ নেতৃত্ব দাবি করছেন, দল এবং সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে৷ ষড়যন্ত্রকারীদের চিহিণত করার কাজ শুরু হলেও, আসল মুখ এখনও বেরিয়ে আসেনি৷ কিন্তু আজ বিজেপি প্রদেশ সভাপতির বক্তব্যে মনে হয়েছে, দলে থেকে দলের বিরুদ্ধে যাঁরা ষড়যন্ত্র করছেন তাঁরা চিহিণত হয়েছেন৷


বিপ্লবের কথায়, লোকসভা নির্বাচন থেকে অনেক কিছু শিখেছি৷ হয়তো, এই নির্বাচন না হলে মানুষ চিনতে আরও অনেক সময় লাগত৷ তাঁর বক্তব্য, বিজেপিতে থেকেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে৷ তবে, ষড়যন্ত্রের বীজ বপন করেছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী, এই অভিযোগও তুলেছেন বিপ্লব দেব৷ তিনি বলেন, ত্রিপুরায় সম্প্রতি এক জনসভায় রাহুল গান্ধী স্বপ্ণ দেখিয়েছেন, কেন্দ্রে ক্ষমতা বদল হতেই ত্রিপুরায় সরকার পরিবর্তন হবে৷ এ-বিষয়ে রাহুল গান্ধী এবং কংগ্রেসকে নিশানা করে বিপ্লব দেব বলেন, কংগ্রেস এবং কমিউনিস্টরা একত্রিত হয়ে ষড়যন্ত্র করছে৷ ত্রিপুরার মানুষ তাঁদের কখনও ক্ষমা করবেন না৷ তাঁর দাবি, ষড়যন্ত্রকারীদের মুখোশ ত্রিপুরার মানুষই খুলে দেবেন৷ তাঁর কথায়, ব্যক্তিগত লাভের জন্য ত্রিপুরাবাসীকে বার বার কমিউনিস্টদের হাতে তুলে দিয়েছে কংগ্রেস৷ এটাই কংগ্রেসের রাজনৈতিক চরিত্র, কটাক্ষের সুরে বলেন বিপ্লব দেব৷


বিপ্লব আজ বিজেপি কার্যকর্তাদের সতর্ক করে বলেন, রাজনৈতিক ষড়যন্ত্র নিয়ে সজাগ থাকতে হবে৷ তাঁর আশা, দলের কার্যকর্তারাও অনেক কিছু শিখতে পেরেছেন৷ তিনি বলেন, ত্রিপুরায় দল এবং সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করার সময় এসে গেছে৷ তাঁর মতে, সরকারেই রয়েছেন ষড়যন্ত্রকারীরা৷ ওঁরা চাইছেন সরকার থেকে বেরিয়ে যেতে৷ বিপ্লবের দাবি, সরকার থেকে বেরিয়ে যাওয়া সহজ নয়৷ তাঁর বক্তব্য, ষড়যন্ত্রের পরিণতির অনেক প্রমাণ অতীতে রয়েছে৷
বিপ্লব দেব বলেন, লোকসভা নির্বাচনের জন্যই সমস্ত বিভীষণদের চিনতে পেরেছেন৷ তাঁর দাবি, দল এবং সরকারের অন্দরেই যে বিভীষণ রয়েছে তা আয়নার মতো পরিষ্কার হয়ে গিয়েছে৷ তাঁর কটাক্ষ, এতদিন চুপ করে ছিলাম৷ এটাকে দুর্বলতা ভাবার চেয়ে বড় ভুল আর কিছুই হতে পারে না, মনে করেন তিনি৷


বিপ্লব আজ বিজেপিকার্যকর্তাদের উদ্দেশ্যে বলেন, নিজেদের মধ্যে সমন্বয় বাড়াতে হবে৷ আরও ঐক্যবদ্ধ হতে হবে৷ তবে, সংযম হারালে চলবে না৷ তাঁর দাওয়াই, মানুষ চিনতে শুরু করুন৷ ত্রিপুরাকে উন্নয়নের শিখরে পৌঁছাতে হলে সমস্ত ষড়যন্ত্র ভেদ করে এগিয়ে যেতে হবে৷ তবেই সারা দেশের মধ্যে ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য হিসাবে গড়ে তোলা সম্ভব হবে, বলেন বিপ্লব দেব৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top