News Flash

  • Home
  • Uncategorized
  • পাঁচ নির্বাচন আধিকারীক বরখাস্ত
Image

পাঁচ নির্বাচন আধিকারীক বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল৷৷ ত্রিপুরা পশ্চিম আসনে নির্বাচনী প্রক্রিয়ায় গড়মিলের প্রমাণ মিলেছে৷ তাতে তিন প্রিসাইডিং অফিসার এবং দুই মাইক্রো অবজারভারের ওপর নির্বাচন কমিশনের কোপ পড়েছে৷ তাঁদের বরখাস্ত করার পাশাপাশি এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে কমিশন৷
ভোট প্রক্রিয়া নিয়ে ত্রিপুরায় বিরোধীরা পশ্চিম আসনে পুনভর্োটের দাবি জানিয়েছেন৷ বিরোধীদের অভিযোগের ভিত্তিতে ভোট প্রক্রিয়ার সমস্ত ভিডিও ফুটেজ খতিয়ে দেখেছে নির্বাচন কমিশন৷ তাতেই প্রমাণিত হয়েছে, ভোটে রিগিং হয়েছে এবং দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী আধিকারিকরা ওই অনিয়মে মদত দিয়েছেন৷

প্রাপ্ত রিপোর্টে দেখা গিয়েছে, বিশালগড়ের মহকুমাশাসক তথা সহকারী রিটার্নিং অফিসার তিন প্রিসাইডিং অফিসার এবং দুই মাইক্রো অবজারভারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পশ্চিম আসনে রিটার্নিং অফিসারের কাছে সুপারিশ করেছেন৷ সহকারী রিটার্নিং অফিসারের সুপারিশের ভিত্তিতে আজ প্রিসাইডিং অফিসার প্রমোদচন্দ্র দেব, গৌতম দেবনাথ ও গিরিধারী দাস এবং মাইক্রো অবজারভার অধ্যাপক সংগ্রাম সিনহা ও ভাষণচন্দ্র দাসকে ভোট প্রক্রিয়ায় গরমিলের সাথে যুক্ত থাকার দায়ে বরখাস্ত করেছেন রিটার্নিং অফিসার৷ সাথে ওই নির্বাচনী আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করারও নির্দেশ দিয়েছেন তিনি৷


নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কোনও বুথে গণ্ডগোল হলে কিংবা বুথ দখলের ঘটনা ঘটলে ওই বুথের প্রিসাইডিং অফিসার সঙ্গে সঙ্গে ইভিএমের কন্েন্টাল ইউনিট বন্ধ করে দিয়ে বিষয়টি রিটার্নিং অফিসারকে জানাতে হয়৷ ১১ এপ্রিল পশ্চিম আসনে ভোটের দিন দেবীপুর গ্রাম পঞ্চায়েত অফিসে ৩ নম্বর বুথ, ব্রজপুর হাইসুকলের ১৫ নম্বর বুথ এবং হিম্মতপুর এসবি সুকলে ৫২ নম্বর বুথে গণ্ডগোল এবং বুথ দখলের মতো ঘটনা ঘটলেও ওই তিনটি বুথের প্রিসাইডিং অফিসাররা কোনও ব্যবস্থা নেননি৷ বরং তাঁরা বুথ দখলে মদত দিয়েছেন, তা প্রমাণিত হয়েছে৷ একইভাবে, দেবীপুর গ্রাম পঞ্চায়েত অফিসে স্থাপিত ৩ নম্বর বুথ এবং ব্রজপুর হাইসুকলে স্থাপিত ১৪ নম্বর বুথে গণ্ডগোল ও বুথ দখলের ঘটনায় ওই দুই বুথের দায়িত্বপ্রাপ্ত মাইক্রো অবজারভাররা জেনারেল অবজারভারকে জানাননি৷ বরং তাঁরাও বুথ দখলের ঘটনাকে প্রশ্রয় দিয়েছেন, তা প্রমাণিত হয়েছে৷ তাই ভোট প্রক্রিয়ায় অনিয়ম এবং কর্তব্যে অবহেলার জন্য তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কমিশন, এমনটাই জানা গিয়েছে৷
এ-বিষয়ে ত্রিপুরার মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণিকান্তির বক্তব্য, নির্বাচনের কাজে নিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে সহকারী রিটার্নিং অফিসার এবং রিটার্নিং অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ তিনি স্পষ্টভাবে এ-বিষয়ে বিস্তারিত না জানালেও ত্রিপুরা পশ্চিম আসনে ভোট প্রক্রিয়ায় অনিয়মের জন্য আরও বেশ কয়েকজন নির্বাচন আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেই মনে হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top