News Flash

  • Home
  • Uncategorized
  • ঝাড়খণ্ডে তিনটি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ সোমবার, দুর্গ ধরে রাখতে মরিয়া বিজেপি
Image

ঝাড়খণ্ডে তিনটি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ সোমবার, দুর্গ ধরে রাখতে মরিয়া বিজেপি

রাঁচি, ২৮এপ্রিল (হি.স.) : ঝাড়খণ্ডের তিনটি লোকসভা আসনের জন্য ভোটগ্রহণ হবে সোমবার। রাজ্যের প্রায় ৪৫.২৬ লক্ষ ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তিনটি লোকসভা আসনের জন্য ভাগ্য নির্ধারণ হবে ৫৯জন প্রার্থীর। ১৩৯টি বুথে হবে ভোটগ্রহণ। ২০১৪ সালের নির্বাচনে এই তিনটি আসনই নিজেদের দখলে রেখেছিল বিজেপি। এবার তার পুনরাবৃত্তি করতে মরিয়া বিজেপি। ভোটগ্রহণ শান্তিপূর্ণ করার জন্য পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

লোহারডাগা লোকসভা কেন্দ্রটি তপশিলি উপজাতির জন্য সংরক্ষিত। এই কেন্দ্রে ফের নির্বাচিত হওয়ার জন্য মুখিয়ে রয়েছেন কেন্দ্রীয় আদিবাসিক বিষয়কমন্ত্রী সুদর্শন ভগত। এই কেন্দ্রে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দাঁড়িয়েছেন কংগ্রেসের সুখদেও ভগত। মাওবাদী অধ্যুষিত অঞ্চলে তপশিলি জাতির জন্য সংরক্ষিত পালামৌ লোকসভা কেন্দ্রটি অবস্থিত। এই কেন্দ্রে মূলত দ্বিমুখী লড়াই হবে বিজেপি প্রার্থী তথা ঝাড়খণ্ডের প্রাক্তন পুলিশকর্তা বিষ্ণুদয়াল রাম বনাম মহাজোটের আরজেডি প্রার্থী ঘুরাম রামের মধ্যে। পালামৌতে দ্বিমুখী লড়াই হলেও ছাত্রা লোকসভা কেন্দ্রে ত্রিমুখী লড়াই হতে চলেছে কংগ্রেস, আরজেডি এবং বিজেপির মধ্যে। আরজেডি হয়ে লড়বেন সুভাষ যাদব। কংগ্রেস হয়ে এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বীতা করবেন মনোজ যাদব। সুনীলকুমার সিং-কে এই কেন্দ্রে ফের প্রার্থী করেছে বিজেপি।
সোমবার রাজ্যের ৪৫,২৬,৬৯৩ ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবে। এর মধ্যে মহিলা ভোটার রয়েছে ২১,৪০,৭৫০। সকাল ৭টা থেকে শুরু হবে ভোটগ্রহণ। শেষ হবে বিকেল ৪টের সময়। বিজেপি প্রার্থীদের পুনরায় নির্বাচিত করার জন্য এই তিনটি লোকসভা কেন্দ্রে প্রচার চালিয়ে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। মূলত দেশের সুরক্ষা সুনিশ্চিত করার পাশাপাশি দেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার দাবিতে প্রচার চালিয়েছে বিজেপি। অন্যদিকে কংগ্রেস এবং মহাজোটের জাতীয় স্তরের কোনও হেভিওয়েট নেতা এই তিন কেন্দ্রে কোনও প্রচার করেনি।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top