News Flash

  • Home
  • Uncategorized
  • পেঁচারথলে নাবালিকাকে তুলে নিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার তিন
Image

পেঁচারথলে নাবালিকাকে তুলে নিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার তিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল৷৷ ফের এক নাবালিকা গণধর্ষিতা৷ ঘটনাটি ঘটেছে উত্তর জেলার পেঁচারথলের কৃষ্ণনগর এলাকায়৷ এই ব্যপারে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে৷ আরও দুইজন পালিয়ে আত্মগোপন করেছে বলে জানা গিয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷

সংবাদ সূত্রে জানা গিয়েছে, ২৪ এপ্রিল বিকালে কৃষ্ণনগর এলাকায় চরক মেলার আয়োজন করা হয়েছিল৷ ওই মেলা থেকে বাড়ি ফিরছিল ওই নাবালিকা৷ মেয়েটি একাই বাড়ি ফিরছিল৷ পথে তাকে পাঁচ যুবক আটক করে৷ মুখে চাপা দিয়ে ওই নাবালিকাকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় পাশের জঙ্গলে৷ রাতভর ওই নাবালিকাকে দফায় দফায় গণধর্ষণ করেছে ওই পাঁচ যুবক৷ একসময় মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে৷ যুবকরা মনে করেছে ওই নাবালিকা হয়তো মারা গিয়েছে৷ এই অবস্থায় মেয়েটিকে সেখানে ফেলে পালিয়ে যায় পাঁচ যুবক৷ এদিকে, মেয়েটির পরিবারের লোকজন ওইদিন রাতে বিভিন্ন জায়গায় খোঁজ খবর করেও তার কোন হদিশ পায়নি৷ পরদিন সকালে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ খবর করার পর রাস্তার পাশের জঙ্গনে ঘুঙ্গানির শব্দ পেয়ে খোঁজ নিয়ে দেখে ওই মেয়েটি বিবস্ত্র অবস্থায় পড়ে রয়েছে৷ সাথে সাথেই তারা তাকে স্থানীয় হাসপতালে নিয়ে যায়৷ চিকিৎসকরা তাকে ভর্তি করেছে এবং চিকিৎসা শুরু করে৷ মেয়েটির কিছুটা সুস্থ হওয়ার পর ওই পাঁচ যুবকের মধ্যে তিনজনের নাম বলেছে৷ সেই মোতাবেক অভিভাবকরা পেঁচারথল থানায় একটি মামলা করেছেন৷ মামলায় অভিযুক্ত করা হয়েছে রোদনজয় রিয়াং, মনিষ রিয়াং এবং তমনজয় রিয়াংকে৷ তাছাড়াও আরও দুইজন ছিল৷ তাদের নাম ওই নাবালিকা বলতে পারেনি৷ পেঁচারথল থানায় দায়ের করা মামলার নম্বর ১০/১৯৷ মামলাটি হয়েছে ভারতীয় দন্ডবিধির ৩৭৬(ডি), ৫০৬ ধারায় এবং পক্সো আইন মোতাবেক৷ পুলিশ মামলা নিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে বলে সর্বশেষ প্রাপ্ত সংবাদে জানা গিয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top