News Flash

  • Home
  • Uncategorized
  • যান সন্ত্রাস রোধে প্রশাসনকে কাঠগড়ায় তুলে জাতীয় সড়কে বিক্ষোভ ছাত্রদের
Image

যান সন্ত্রাস রোধে প্রশাসনকে কাঠগড়ায় তুলে জাতীয় সড়কে বিক্ষোভ ছাত্রদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল৷৷ রাজ্যে যান সন্ত্রাস ক্রমেই বেড়ে চলেছে৷ পৃথক স্থানে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে৷ এদিকে, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের এক কর্মীর দুর্ঘটনায় মৃত্যুর প্রতিবাদে প্রশাসনকে কাঠগড়ায় তুলে হোস্টেলের ছাত্ররা শনিবার আগরতলা-সাব্রুম জাতীয় সড়ক অবরোধ করেছে৷ তাতে কিছু সময় যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে৷

আগরতলা সাব্রুম জাতীয় সড়কে সূর্যমনি নগরে বিশ্ববিদ্যালয়ের সামনে পথ দুর্ঘটনায় এক হোস্টেল কর্মীর মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের হোস্টেল ছাত্র ও স্থানীয় জনগণ শনিবার জাতীয় সড়ক অবরোধ করে৷ অবরোধের ফলে দুর্ভোগ চরম আকার ধারণ করে৷

জাতীয় সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণের কোন ব্যবস্থা নেই৷ এর ফলে জাতীয় সড়কে দুর্ঘটনা ক্রমাগত বেড়ে চলেছে৷ শুক্রবার বিকেল সাড়ে চারটা নাগাদ বিশ্ববিদ্যালয় হোস্টেলের এক কর্মী যখন জাতীয় সড়ক পারাপার হচ্ছিলেন তখনই দ্রুতগামী গাড়ি এসে তাকে ধাক্কা দেয়৷ তাতে ছিঁটকে পড়ে তিনি গুরুতরভাবে আহত হন৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷ এরই প্রতিবাদে হোস্টেল ছাত্ররা শনিবার বিশ্ববিদ্যালয়ের সামনে আগরতলা সাব্রুম জাতীয় সড়ক অবরোধ করে৷ অবরোধের ফলে যান বাহন আটকে পড়ে, তাতে দুর্ভোগ চরম আকার ধারণ করে৷ অবরোধকারীদের দাবি জাতীয় সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ করতে হবে, স্পীড ব্রেকারের ব্যবস্থা করতে হবে, ট্রাফিক পুলিশ নিয়োগ করতে হবে৷

জাতীয় সড়ক অবরোধেরে খবর পেয়ে আমতলী থানার পুলিশ এবং এসডিপিও ঘটনাস্থলে ছুটে আসেন৷ অবরোধকারীদের সঙ্গে আলোচনা করেন এসডিপিও৷ এসব দাবি মেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি৷ এরপরই অবরোধ প্রত্যাহার করে হোস্টেল ছাত্ররা৷

অবরোধের কলে বিশ্ববিদ্যালয়ের সামনে অবরোধ স্থলের দুপাশে প্রচুর যানবাহন আটকে পড়ে৷ প্রচন্ড গরমে ছাত্রীদের চরম দর্ভোগ পোহাতে হয়েছে৷

এদিকে, খোয়াইয়ের চেবড়ি এলাকায় একটি বাইকের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে৷ তার নাম শুভধবনি দেবনাথ৷ বয়স পয়ষট্টি৷ দুর্ঘটনার পরপরই এলাকার লোকজন ওই বাইকটি আটক করে এবং বাইকের চালক ও আরোহী দুই যুবককে বেধরক মারধর করে৷ জনরোষে আহত ওই দুই যুবক হল রাকেশ পাল এবং চিরঞ্জিব পাল৷ তাদের প্রথমে চেবরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ অবস্থা গুরুতর হওয়ায় পরে খোয়াই হাসপাতালে রেফার করা হয়৷ পুলিশ এই ব্যাপারে দুর্ঘটনার একটি মামলা নিয়েছে৷ জানা গিয়েছে, ওই বৃদ্ধা স্থানীয় শচীন্দ্রনগর আশ্রমে যাওয়ার জন্য রাস্তা ধরে চলছিলেন৷ হঠাৎই দ্রুতবেগে ছুটে গিয়ে ওই বাইকটি তাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়৷ তাতে তিনি রাস্তার উপর ছিটকে পড়ে যান এবং গুরুতরভাবে আহত হন৷ তাকে সাথে সাথেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান তাকে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়৷

অন্যদিকে, দামছড়ায় টিআর-০৫-১৬০৭ নম্বরের একটি বুলেরো মিনি ট্রাকের ধাক্কায় অভিজিৎ সিনহা নামে এক শিশুর মৃত্যু হয়েছে৷ ওই শিশু রাস্তার পাশে খেলা করছিল৷ আচমকা ওই গাড়িটি দ্রুতবেগে ছুটে গিয়ে শিশুটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়৷ তাতে অভিজিৎ রাস্তার উপর ছিটকে পড়ে এবং গুরুতরভাবে আহত হয়৷ পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু, শেষ রক্ষা হয়নি৷ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই শিশুটির মৃত্যু হয়েছে৷ পুলিশ দুর্ঘটনার একটি মামলা নিয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top