News Flash

  • Home
  • Uncategorized
  • হাসপাতালে ডাক্তার ও নার্সক নিগ্রহ, গ্রেপ্তার অভিযুক্ত যুবক
Image

হাসপাতালে ডাক্তার ও নার্সক নিগ্রহ, গ্রেপ্তার অভিযুক্ত যুবক

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৬ এপ্রিল৷৷ অবশেষে হাসপাতালে প্রবেশ করে সরকারি নথি,আসবা পত্র এলোমেলো কারী ও কর্তব্যরত স্টাফ নার্সের উপর শারীরিক নিগ্রহকারী যুবক পুলিশের জালে৷ ঘটনার বিবরণে প্রকাশ,গত বুধবার রাত আনুমানিক বারোটা দশ নাগাদ চুড়াইবাড়ি থানা দিন শনিছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা করতে আসে সুকুমার সিনহা নামের এক ব্যক্তি৷ তার সঙ্গে আসে তার ছোট ভাই পরীক্ষিত সিনহা৷ হাসপাতালে ডাক্তার না পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও সরকারি নথি,আসবাপত্র এলোমেলো করে ফেলে পরীক্ষিত সিনহা৷ এমনকি কর্তব্যরত নার্স নাসিমা বেগমের উপর শারীরিক নিগ্রহ করে ওই যুবক,বলে স্টাফ নার্স নাসিমা বেগমের অভিযোগ৷

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়৷ ছুটে আসেন উত্তর জেলা স্বাস্থ্য আধিকারিক জগদীশ নমঃ৷নিগৃহীতা স্টাফ নার্স এর পক্ষ থেকে চুড়াইবাড়ি থানায় একটি মামলা দায়ের করা হয় অভিযুক্ত পরীক্ষিত সিনহার বিরুদ্ধে৷  মামলা হাতে নিয়ে চুরাইবাড়ি থানার পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত যুবক পরীক্ষিত সিনহাকে শনিছড়া বাজার থেকে গ্রেপ্তার করে৷ আজ ধৃত যুবককে ধর্মনগর আদালতে প্রেরণ করা হয়৷ এদিকে চুড়াইবাড়ি থানার ভারপ্রাপ্ত আধিকারি জয়ন্ত দাস জানান, শনিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্টাফ নার্স নাসিমা বেগমের অভিযোগের উপর ভিত্তি করে অভিযুক্ত পরীক্ষিত সিনহাকে গ্রেপ্তার করেছেন৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত যুবক সব অভিযোগ স্বীকার করেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top