News Flash

  • Home
  • Uncategorized
  • ছয়টি কেন্দ্রে পর্ষদের পরীক্ষার উত্তরপত্র মূল্যয়াণ প্রক্রিয়া শুরু
Image

ছয়টি কেন্দ্রে পর্ষদের পরীক্ষার উত্তরপত্র মূল্যয়াণ প্রক্রিয়া শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল ৷৷ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ণের কাজ শুরু হয়েছে৷ মোট ৬টি কেন্দ্রে এই মূল্যায়ণের কাজ করা হচ্ছে৷ সার্বিক বিষয়টি খতিয়ে দেখে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ভবতোষ সাহা সহ অন্যান্যরা বুধবার উত্তরপত্র মূল্যায়ণ কেন্দ্রগুলো সফর করেছেন৷


এবছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র নির্ভুলভাবে মূল্যায়ণের জন্য উদ্যোগ গ্রহণ করেছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ৷ প্রতিবছরই ফলাফল ঘোষণার পর নানা ত্রুটিবিচ্ছুতি ধরা পড়ে৷ তাতে কলঙ্কিত হচ্ছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ৷ সে কারণেই পর্ষদের হৃতগৌরব পুনরুদ্ধারের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ এবছর ৬টি কেন্দ্রে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ণ করা হবে৷ মহারাণী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে উচ্চমাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ণ করা হবে৷ এদিকে ৫টি কেন্দ্রে মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ণ করা হবে৷ কেন্দ্রগুলি হল আচার্য প্রফুল্ল চন্দ্র স্মৃতি বিদ্যা মন্দির, বাণী বিদ্যাপিঠ বিদ্যালয়, বোধজং দ্বাদশ শ্রেণি বালিকা বিদ্যালয়, শিশুবিহার সুকল এবং নেতাজি সুভাষ বিদ্যানিকেতন৷

বুধবার উত্তরপত্র মূল্যায়ণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়৷ বৃহস্পতিবার থেকে পুরো দমে শুরু হবে উত্তরপত্র মূল্যায়ণের কাজ৷ এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ভবতোষ সাহা৷ এবছর উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা ২৭,২০৪জন এবং মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা ৪৬,৫৮৫জন উত্তরপত্র মূল্যায়ণের জন্য ৩৮৫০ জন শিক্ষককে নিযুক্ত করা হয়েছে৷ আগামী ২০ মে’র মধ্যে উত্তরপত্র মূল্যায়ণের কাজ শেষ হবে জানিয়েছেন পর্ষদ কর্তৃপক্ষ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top