News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্ব আসনে ভোট পড়ল ৮৩.১৫ শতাংশ সর্বাধিক খোয়াইয়ে, সর্বনিম্ন অম্পিনগরে
Image

পূর্ব আসনে ভোট পড়ল ৮৩.১৫ শতাংশ সর্বাধিক খোয়াইয়ে, সর্বনিম্ন অম্পিনগরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল৷৷ ত্রিপুরা পূর্ব সংসদীয় আসনে ৮৩.১৫ শতাংশ ভোট পড়েছে৷ তাতে মোট ১০ লক্ষ ৩৯ হাজার ৭৪৩ জন ভোটার ভোট দিয়েছেন৷ বুধবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে এ-কথা জানিয়েছেন ত্রিপুরার মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণিকান্তি৷ সাথে তিনি যোগ করেন, খোয়াই বিধানসভা কেন্দ্রে সবচেয়ে বেশি ৯০.২১ শতাংশ এবং অম্পিনগর বিধানসভা কেন্দ্রে সবচেয়ে কম ৭৫.২১ শতাংশ ভোট পড়েছে৷


মঙ্গলবার ত্রিপুরা পূর্ব আসনে ভোট সম্পন্ন হলেও ভোটের চূড়ান্ত হার জানাতে পারেনি নির্বাচন কমিশন৷ আজ ত্রিপুরার মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণিকান্তি জানিয়েছেন, ত্রিপুরা পূর্ব আসনে ভোটের চূড়ান্ত হার সংগ্রহ হয়েছে৷ পূর্ব আসনে ৮৩.১৫ শতাংশ ভোট পড়েছে৷ পোস্টাল ব্যালট মিলে হার বেড়ে ৮৩.৩ কিংবা ৮৩.৪ শতাংশ হতে পারে৷ তিনি জানান, ত্রিপুরা পূর্ব আসনে ১০ লক্ষ ৩৯ হাজার ৭৪৩ জন ভোটার ভোট দিয়েছেন৷ তাতে, গোটা দেশের মধ্যে ত্রিপুরার ভোটের হার উল্লেখযোগ্য বলে দাবি করেন তিনি৷
মুখ্য নির্বাচন আধিকারিক জানিয়েছেন, ত্রিপুরা পূর্ব আসনে আজ আমবাসায় স্ক্রুটিনি শুরু হয়েছে৷ আগামীকালও স্ক্রুটিনি চলবে৷ তাঁর কথায়, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, সমস্ত অবজারভার এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে পূর্ব আসনে স্ক্রুটিনি শুরু হয়েছে৷ আগামীকালও চলবে৷ তবে এখনই নির্বাচনী প্রক্রিয়া নিয়ে কোনও ক্রুটি রয়েছে কিনা তা বলা সম্ভব নয়৷
তিনি জানান, ১২টি স্ট্রংরুমে ইভিএম সুরক্ষিতভাবে রাখা হয়েছে৷ অধিকাংশ ইভিএম গতকাল রাতের স্ট্রংরুমে রাখা সম্ভব হয়েছে৷ শুধু দশটি স্থানের ইভিএম অবজারভারদেরর নজরদারিতে আজ সকালে স্ট্রংরুমে রাখা হয়েছে৷ এদিন তিনি জানান, ত্রিপুরা পূর্ব আসনে ১৭টি গণনা কেন্দ্রে ভোটের ফল গণনা হবে৷ মুখ্য নির্বাচন আধিকারিক আবারও ত্রিপুরা পূর্ব আসনে ভোট নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন৷ সাথে তিনি দাবি করেন, পূর্ব আসনে নির্বাচন নিয়ে সকলেই সন্তুষ্ট৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top