News Flash

  • Home
  • Uncategorized
  • আইপিএফটির পোলিং এজেন্টকে মারধর, প্রতিবাদে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ গন্ডাছড়ায়
Image

আইপিএফটির পোলিং এজেন্টকে মারধর, প্রতিবাদে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ গন্ডাছড়ায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল৷৷ দুই পোলিং এজেন্টকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কাউকে গ্রেফতার করছে না৷ ফলে ধলাই জেলার গণ্ডাছড়ায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধ গড়ে তুলেছে আইপিএফটি৷


এবিষয়ে আইপিএফটি সহ-সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মা জানিয়েছেন, মঙ্গলবার ভোট চলাকালীন বিকেল সাড়ে চারটা নাগাদ ৪৪/৫১ নম্বর বুথে দলের দুই পোলিং এজেন্টকে মারধর করা হয়েছে৷ তাঁর অভিযোগ, হেমেন্দ্র দেববর্মা (২৮) এবং নতুনজয় চাকমা (২৭) নামের আইপিএফটি-র দুই পোলিং এজেন্ট বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হয়েছেন৷ সাথে তিনি যোগ করেন, একই সময়ে ওই বুথেই কংগ্রেসের পোলিং এজেন্ট ইতারাম রিয়াং (৩৮)ও আক্রান্ত হয়েছেন৷ তাঁদের গণ্ডাছড়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তিনি অভিযোগ করে বলেন, গতকাল পুলিশের সামনেই আইপিএফটি ও কংগ্রেসের পোলিং এজেন্টদের মারধর করা হয়েছে৷


তিনি জানান, ওই ঘটনায় আক্রান্তদের তরফে গণ্ডাছড়া থানায় চারজনের বিরুদ্ধে গতকালই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷ কিন্তু এখনও কাউকে গ্রেফতার করা হয়নি৷ তাই স্থানীয় নেতৃবৃন্দ আলোচনা করে সড়ক অবরোধের সিদ্ধান্ত নেন৷ তাতে দলের শীর্ষ নেতৃত্বও সম্মতি জানিয়েছেন৷ মঙ্গল দেববর্মা বলেন, আজ দুপুর বারোটা থেকে গণ্ডাছড়ায় আমবাসা-গণ্ডাছড়া, গন্ডাছড়া-রইস্যাবাড়ি ও গণ্ডাছড়া-অমরপুর সড়কে অনির্দিষ্টকালের জন্য অবরোধে বসেছেন আইপিএফটি কর্মীরা৷ দোষীদের গ্রেফতার না করা পর্যন্ত অবরোধ প্রত্যাহার করা হবে না বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন৷ এই অবরোধের ফলে গণ্ডাছড়ায় উভয় দিকের যান চলাচল ব্যাহত হয়েছে৷


এই অবরোধকে ঘিরে বিজেপি ও আইপিএফটির মধ্যে স্নায়ুর লড়াই চরমে উঠেছে৷ তবে, শাসক জোটে বিরোধ মেটাতে দুই দলেরই শীর্ষ নেতৃত্ব তৎপর হয়েছে৷ আইপিএফটি কর্মীকে মারধরের ঘটনায় আগামী ২৬ এপ্রিল আগরতলায় দুই দলের শীর্ষ নেতৃত্বরা বৈঠক করবেন৷ স্থানীয় স্তরে নেতাদের নিয়ন্ত্রণে রাখার দিশা খঁুজে বের করার চেষ্টা হবে ওই বৈঠকে, পার্টি সূত্রে এমনটাই খবর৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top