News Flash

  • Home
  • Uncategorized
  • ২০০২ গুজরাট দাঙ্গা মামলা : বিপাকে গুজরাট সরকার, বিলকিস বানোকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ সুপ্রিম কোর্টের
Image

২০০২ গুজরাট দাঙ্গা মামলা : বিপাকে গুজরাট সরকার, বিলকিস বানোকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৩ এপ্রিল (হি.স.): গুজরাট দাঙ্গা মামলা (২০০২ সাল)-য় সুপ্রিম কোর্টের নির্দেশে অস্বস্তিতে গুজরাট সরকার। দাঙ্গার সময় গণধর্ষিতা হয়েছিলেন বিলকিস বানো নামে এক মহিলা। মঙ্গলবার গুজরাট সরকারের অস্বস্তি বাড়িয়ে বিলকিস বানোর পক্ষে রায় দিল দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশে নির্যাতিতা ওই মহিলাকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে গুজরাট সরকারকে। একইসঙ্গে বিলকিস বানোকে সরকারি চাকরি ও নিয়মমাফিক সরকারি সুযোগ-সুবিধা দেওয়ার নির্দেশও দিয়েছে সর্বোচ্চ আদালত।

প্রসঙ্গত, এর আগে বিলকিস বানো গণধর্ষণ মামলায় যে দুই পুলিশ আধিকারিককে বম্বে হাইকোর্ট দোষী সাব্যস্ত করেছিল সেই দুই আধিকারিকের বিরুদ্ধে গুজরাট সরকারকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ২০০২ সালে গুজরাট দাঙ্গার সময় গণধর্ষণের শিকার হয়েছিলেন ১৯ বছরের অন্তঃসত্ত্বা বিলকিস বানো। সেই সঙ্গে তাঁর ৫ বছরের সন্তান সহ পরিবারের ১৪ জনকেই হত্যা করে দাঙ্গাকারীরা। এই ঘটনায় নীরব দর্শকের ভূমিকা গ্রহণ করেছিল ৫ পুলিশ কর্মী এমনকি প্রমাণ লোপাটেরও চেষ্টা করে তারা। সেই অভিযোগে সেই ৫ পুলিশ কর্মীকে দোষী সাব্যস্ত করেছিল বম্বে হাই কোর্ট। ২৩ এপ্রিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পরিচালিত ৫ সদস্যের বেঞ্চে বিলকিস বানোর ক্ষতিপূরণ মামলার শুনানির দিন স্থির হয়। এর আগে রাজ্য সরকার ক্ষতিপূরণ হিসাবে ৫ লক্ষ টাকা দিতে চাইলেও নির্যাতিতা তা প্রত্যাখ্যান করেছিলেন। মঙ্গলবার সেই সংক্রান্ত মামলায় গুজরাট সরকারের অস্বস্তি বাড়িয়ে বিলকিস বানোকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ সরকারি চাকরি ও নিয়মমাফিক সরকারি সুযোগ-সুবিধা দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top