News Flash

  • Home
  • Uncategorized
  • ওষুধ কেলেংকারী বর্ধমান ফার্মার বিরুদ্ধে তদন্তে সম্মতি সিবিআই’র
Image

ওষুধ কেলেংকারী বর্ধমান ফার্মার বিরুদ্ধে তদন্তে সম্মতি সিবিআই’র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল৷৷ ওষুধ কেলেঙ্কারির মামলায় বর্ধমান ফার্মার বিরুদ্ধে তদন্তে সিবিআই সম্মতি দিয়েছে৷ এবিষয়ে ডাঃ অশোক সিন্হা জানিয়েছেন, রাজ্যের ইতিহাসে সর্ববৃহৎ ওষুধ কেলেঙ্কারির মামলায় সিবিআই তদন্ত হাতে নিয়েছে৷ তিনি জানান, উচ্চ আদালত এই মামলায় তদন্তের দায়ভার রাজ্য সরকারের হাতে তুলে দিয়েছিল৷ রাজ্য সরকার মামলাটি সিবিআই’র কাছে পাঠিয়েছিল৷ সিবিআই মামলার গুরুত্ব অনুধাবন করে তদন্তে সম্মতি জানিয়েছে৷


পূর্বতন সরকারের আমলে বর্ধমান ফার্মা থেকে ওষুধ ক্রয় নিয়ে কেলেঙ্কারি মামলা হয়েছিল৷ ভেজাল ওষুধ নিয়ে ওই সময় রাজ্যে তোলপাড় অবস্থা হয়েছিল৷ মামলা চলাকালীন বর্ধমান ফার্মা কালো তালিকাভূক্ত হয়েছিল৷ ডাঃ অশোক সিন্হার মামলাটি উচ্চ আদালতে দীর্ঘ শুনানি হয়৷ রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ওই মামলায় উচ্চ আদালত তদন্তের ভার রাজ্য সরকারের হাতে তুলে দেয়৷ জানা গেছে, রাজ্য সরকার বর্ধমান ফার্মার বিরুদ্ধে ভেজাল ওষুধ সরবরাহ নিয়ে তদন্তের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে পাঠায়৷ রাজ্য সরকার সিবিআইকে দিয়ে এই মামলায় তদন্তের সুপারিশ করে৷ মামলার গুরুত্ব অনুধাবন করে সিবিআই তদন্তে সম্মতি জানায়৷ ডাঃ সিন্হা জানিয়েছেন, খুব শীঘ্রই বর্ধমান ফর্মার ভেজাল ওষুধ কান্ডে রাঘব বোয়ালরা সিবিআই’র জালে উঠতে চলেছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top