News Flash

  • Home
  • Uncategorized
  • ভুল তথ্য ছড়ালে জুতোপেটা করব : রাজ বব্বরকে হুমকি বিএসপি নেতার
Image

ভুল তথ্য ছড়ালে জুতোপেটা করব : রাজ বব্বরকে হুমকি বিএসপি নেতার

ফতেপুর সিক্রি, ১৬ এপ্রিল (হি.স.): শুরু হয়ে গিয়েছে দেশের সপ্তদশ সাধারণ নির্বাচন। এর মধ্যেও রাজনৈতিক নেতাদের মধ্যে কাদা ছোঁড়াছুঁড়ি অব্যাহত। উত্তর প্রদেশের ফতেপুর সিক্রির বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রার্থী ভগবান শর্মা ওরফে গুড্ডু পন্ডিত তীব্র আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাজ বব্বরকে। ভুল তথ্য ছড়ালে জুতোপেটা করবেন বলে এমনই ভাষায় মঙ্গলবার রাজ বব্বরকে আক্রমণ করেন বিএসপি নেতা গুড্ডু পন্ডিত। এই নিয়ে চলতি লোকসভা নির্বাচনের সময় চারবার নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলেন ফতেপুর সিক্রির এই বিএসপি প্রার্থী।

এদিন কংগ্রেস নেতা রাজ বব্বর ও তাঁর দলের সদস্যদের কুকুরের সঙ্গে তুলনা করে বিএসপি নেতা মন্তব্য করেন, “সুন লো রাজ বব্বরকে কুত্তো, তুমকো অউর তুমহারে নেতা নাচনিওকো দওরা দওরাকে জুতোসে মারুঙ্গা জো ঝুট ফেহেলায়েগা সমাজ মে। জাহাঁ মিলেগা গঙ্গা মা কি সওগন্ধ তুঝে জুতোসে মারুঙ্গা, তুঝে অউর তেরে দালালোকো।” এমন ভাষায় মন্তব্য করায় স্বাভাবিকভাবেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অন্যদিকে, রাজ বব্বর এদিন পাল্টা আক্রমণ করে বলেছেন, “ওনার বাবা-মা সম্ভবত ওনাকে ভালো শিক্ষাই দিয়েছেন, কিন্তু তা তাঁর কাছে না পৌঁছালে রাজ বব্বরের কি ক্ষমতা যে তাঁকে কিছু বলবেন?” উল্লেখ্য, এই প্রথম নয়, এর আগে আরও তিনবার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগ উঠেছে ফতেপুর সিকরির বিএসপি প্রার্থী গুড্ডু পন্ডিতের বিরুদ্ধে। এছাড়াও, তাঁর বিরুদ্ধে বিভিন্ন এলাকায় তোলাবাজি সহ মোট সাতটি ফৌজদারি মামলা রয়েছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top