News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনার অফিসে বাংলা নববর্ষ পালিত
Image

আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনার অফিসে বাংলা নববর্ষ পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল ৷৷ আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনারের অফিস প্রাঙ্গনে রবিবার যথাযোগ্য মর্যাদায় বাংলা নববর্ষ পালন করা হয়৷ এ উপলক্ষ্যে সহকারী হাই কমিশনার অফিস প্রাঙ্গনে এক মনোজ্ঞ সাংসৃকতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ বাংলা নববর্ষ অনুষ্ঠানে সহকারী হাইকমিশনা কিরীটি চাকমা সহ আধিকারিক ও ভিসা অফিসের অন্যান্য কর্মী ও সংশ্লিষ্টদের পরিবারের লোকজনরা অংশ নেন৷

সঙ্গীত, নৃত্য, আলোচনা ও বঙ্গীয় ভাবধারায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে রবিবার১৪২৬ বাংলাকে স্বাক্ষাত জানানো হয়৷ এ উপলক্ষ্যে বাংলা ভাষাভাষী হিন্দু, মুসলীম, জাতি উপজাতি সকল ধর্ম বর্ণের মানুষজন নানা অনুষ্ঠানে শামিল হন৷ পুরানা বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানিয়ে প্রতিটি ঘরে ঘরে মুখরোচক নানা খাবারের আয়োজনও করা হয়৷ ভোজন রসিক বাঙাসীরা দিনটিকে বেশ আমেজপূর্ণ ভাবেই পালন করেন৷ আগরতলায় অবিস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনারে অফিসেও দিবসটি নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়েছে৷ এ উপলক্ষ্যে মূল অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন সহকারী হাই কমিশনার কিরীটি চাকমা৷ তিনি দিবসটির তাৎপর্য ও বাংলা ভাষাভাষীদের জীবনে শুভ নববর্ষের প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন৷

নববর্ষের স্বাগত জানাতে সহকারী হাইকমিশনার অফিস প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে নানা উপস্থিত সকলের হৃদয় জয় করেছে৷ সত্যিকারের বাঙালীয়ানার চিত্রপরিস্ফুটিত হয়েছে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top