News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে বিভাজন সৃষ্টি করছে কংগ্রেস : বিজেপি
Image

রাজ্যে বিভাজন সৃষ্টি করছে কংগ্রেস : বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল ৷৷ বিভাজনের রাজনীতি করছে কংগ্রেস৷ রবিবার সাংবাদিক সম্মেলনে পিসিসির সভাপতি প্রদ্যোৎ কিশোর দেববর্মাকে এই ভাবেই বিঁধেছেন বিজেপি বিধায়ক ডাঃ দীলিপ দাস৷ পাশাপাশি বিদ্রুপ করে বলেন, কংগ্রেস স্বপ্ণ দেখছে লোকসভা নির্বাচনের পর তাঁরা এ রাজ্যে সরকার গঠন করবে৷

এদিন ডাঃ দাস বলেন, পিসিসি সভাপতি প্রদ্যোৎ কিশোর দেববর্মণ এবং এআইসিসির সভাপতি রাহুল গান্ধী রাজ্যের মানুষকে বোকা বানাচ্ছেন৷ লোকসভা নির্বাচনের পর রাজ্যে সরকার গঠন করা দিবা স্বপ্ণ দেখছেন তাঁরা৷ ডাঃ দাসের অভিযোগ, কংগ্রেস এ রাজ্যে বিভাজনের রাজনীতি করছে৷ তাঁরা বিজেপি কর্মীদের বিভ্রান্ত করা জন্য নানা ফন্দি এঁটেছেন৷ তবে, তাঁরা অতীত অভিজ্ঞতায় পরীক্ষিত৷ তাই রাজ্যবাসী তাদের প্রত্যাখান করবেন বলে তিনি প্রত্যয় ব্যাক্ত করেছেন৷

এদিকে, রবিবার বিজেপির এক প্রতিনিধি দল মুখ্য নির্বাচন আধিকারীকের সাথে দেখা করেছেন৷ তিনি জানান, বিজেপি কর্মীদের উপর ক্রমাগত আক্রমণ করা হচ্ছে৷ সিপিএম বিজেপি কর্মীদের আক্রান্ত করলেও একাংশ পুলিশ উল্টো বিজেপি কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে৷ বিজেপি প্রদেশ কমিটির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যের কথায়, বিধানসভা নির্বাচনের আগে সিপিএম সাংসদ ঝর্ণা দাস বৈদ্য যে কায়দায় হুমকি দিয়েছিলেন একই ভাবে পিসিসি সভাপতি বিজেপি কর্মীদের দেখে নেওয়ার হুমকি দিয়েছেন৷ তাঁর দাবি, রাজ্যে উত্তেজনার সৃষ্টির জন্যই পিসিসি সভাপতি এ ধরনের আচরণ শুরু করেছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top