News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা না হওয়ায় ক্ষতি হয়েছে বামেদের : বিমান
Image

কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা না হওয়ায় ক্ষতি হয়েছে বামেদের : বিমান

কলকাতা, ১৪ এপ্রিল (হি.স): লোকসভা নির্বাচনে কংগ্রেস ও বামফ্রন্টের মধ্যে আসন সমঝোতা না হয়ে ক্ষতি হয়েছে বামেদের বলে রবিবার স্বীকার করে নিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু । তিনি বলেন,’কংগ্রেস আর সিপিএমের আসন সমঝোতা হওয়ায় কথা ছিল । তা না হওয়ায় ক্ষতি হয়েছে বামপন্থীদের । সুবিধা পেয়েছে তৃণমূল-বিজেপি’।

রবিবার শিলিগুড়িতে দার্জিলিঙের প্রার্থী সমন পাঠকের হয়ে আজ প্রচারে বেরোন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, অশোক ভট্টাচার্য, দার্জিলিং জেলা বামফ্রন্টের আহ্বায়ক জীবেশ সরকারসহ অন্য বাম নেতারা । পদযাত্রা শেষে বিমান বসু বলেন, ‘বিজেপি দেশের শত্রু । বিজেপি দেশজুড়ে অসাম্প্রদায়িকতার রাজনীতি করে মানুষের মধ্যে বিভাজন করছে । অপরদিকে তৃণমূল কংগ্রেস রাজ্যে গণতন্ত্রের টুঁটি টিপে ধরেছে । ফলে আসন সমঝোতা না হওয়ায় চক্রান্তকারীদের সুবিধা হল । বিজেপি-তৃণমূলের সুবিধা হল’। সেইসঙ্গে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যুক বলেন । বিমান বসু বলেন, ‘উনি বলছেন, সিপিএম নাকি কংগ্রেস, বিজেপির সঙ্গে সমঝোতা করছে । আসলে উনি মিথ্যুক । আমরা কারোর সঙ্গে সমঝোতা করিনি । বামেরা আছে মেহনতি মানুষের সাথে’।

লোকসভা নির্বাচনে বিজেপি ও তৃণমূলকে রুখতে আসন সমঝোতার কথা চালাচ্ছিল কংগ্রেস ও বামফ্রন্ট । কিন্তু, সমস্যা তৈরি হয় জয়ী আসন নিয়ে । রায়গঞ্জে গতবার জেতেন মহম্মদ সেলিম । কিন্তু, এবার কংগ্রেস সেই আসনটি চায় । দীপা দাশমুন্সিকে দাঁড় করানোর কথা বলে । কিন্তু, বামফ্রন্ট ওই আসনটি ছাড়তে চায়নি । এরপর সাংবাদিক বৈঠক করে বিমান বসু প্রার্থী তালিকাও ঘোষণা করে দেন । সেখানে কংগ্রেসের জেতা আসন বাদ দিয়ে প্রার্থীদের নাম ঘোষণা করা হয় । এরপর অবশ্য কংগ্রেস রায়গঞ্জে প্রার্থী ঘোষণার সিদ্ধান্ত নেয় । ফলে আসন সমঝোতা আর হয়নি। এবিষয়ে আজ বিমান বসু বলেন, ‘কংগ্রেস আর সিপিএমের তো জোট নয় আসন সমঝোতা হওয়ার কথা ছিল । তা না হওয়ায় ক্ষতি হল বামপন্থীদের । বিজেপি ধর্মের নামে মেরুকরণ করছে । তা দেশের পক্ষে বিপজ্জনক । কারণ আমরা চেয়েছিলাম বিজেপিকে হটিয়ে রাজ্যবাসী তথা দেশবাসীর স্বার্থে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে । আসন সমঝোতা না হওয়ায় বিজেপি ও তৃণমূল বিরোধী ভোটটাও বিভাজন হয়ে যাবে । আদতে যা মানুষের ক্ষতি । সাধারণ মানুষ সবটাই বুঝতে পারছে এখন । তাই তারা বামপন্থীদের সাথ দিচ্ছে’।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top