News Flash

  • Home
  • Uncategorized
  • রবিবার সকালে সংঘটিত বজ্রপাতে অসমে এক নাবালিকা-সহ পাঁচজনের মৃত্যু
Image

রবিবার সকালে সংঘটিত বজ্রপাতে অসমে এক নাবালিকা-সহ পাঁচজনের মৃত্যু

গুয়াহাটি, ১৪ এপ্রিল (হি.স.) : বাংলা বছরের শেষ দিন এবং রঙালি বিহুর উচ্ছ্বলতার মধ্যে প্ৰকৃতির রোষে অসমে পাঁচজনের অকালমৃত্যু ঘটেছে। রবিবার সকালের আচমকা বজ্রপাত-সহ ঘূর্ণিঝড়ে অসমে এখন পর্যন্ত এক নাবালিকা-সহ পাঁচজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও পাঁচজন। এছাড়া ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বহু বাড়িঘর, গাছ-গাছালি ভাঙার খবর এসেছে।

প্রাপ্ত খবরে প্রকাশ, আজ সকাল প্রায় পৌনে আটটা নাগাদ শুরু হয় প্রকৃতির তাণ্ডব। ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্ৰপাতের ফলে কামরূপ জেলার শিঙিমারিতে তিনজন যথাক্রমে প্ৰসন্ন বৰ্মন, সোমেশ আলি এবং লোকমান আলি এবং শুয়ালকুচির জনৈক হেমন্ত দাস মারা গেছেন।জানা গেছে, শুয়ালকুচির বাসিন্দা রেল কৰ্মচারী হেমন্ত দাস নামের ব্যক্তি আজ গরু বিহু উপলক্ষ্যে ব্ৰহ্মপুত্ৰে তাঁর গৃহপালিত গরুকে স্নান করাতে নিয়ে যান। তখন আচমকা বজ্রপাত হলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি।

সেভাবে খেত থেকে বেগুন তুলছিলেন শিঙিমারির প্ৰসন্ন বৰ্মন। সে সময় বজ্ৰপাতে তাঁর মৃত্যু হয়। একিভাবে কৃষিখেতে কাজ করছিলেন সোমেশ এবং লোকমান আলি। বজ্রপাতে তাঁদের শরীর ঝলসে যায়। তাদেরও ঘটনাস্থলেই মৃত্যু হয়।এদিকে, নিম্ন অসমের বরপেটা জেলার কলগাছিয়ায় জাহিদা খাতুন নামের এক নাবালিকারও বজ্ৰপাতে মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। সকালে বজ্রপাতের সময় জাহিদা তাদের ঘরের বাইরে ছিল।

রঙালি বিহুর মাদকতায় যখন গোটা রাজ্য আচ্ছন্ন, তখন এ ধরনের মর্মান্তিক ঘটনায় সংশ্লিষ্ট এলাকাগুলিতে শোক বিরাজ করছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top