News Flash

  • Home
  • Uncategorized
  • দলীয় কর্মীদের বেধরক পেটাল পুলিশ এসডিপিও’র বিরুদ্ধে পিএসিতে গেল বিজেপি, চানমারিতে বিজেপি কর্মীদের দ্বারা আক্রান্ত পার্টি কর্মী : পাল্টা অভিযোগ সিপিএমের
Image

দলীয় কর্মীদের বেধরক পেটাল পুলিশ এসডিপিও’র বিরুদ্ধে পিএসিতে গেল বিজেপি, চানমারিতে বিজেপি কর্মীদের দ্বারা আক্রান্ত পার্টি কর্মী : পাল্টা অভিযোগ সিপিএমের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল ৷৷ চানমাড়িতে সিপিএমের বিরুদ্ধে বিজেপি কর্মীদের মারধোরের অভিযোগ উঠেছে৷ শুধু তাই নয়, নিউ ক্যাপিটেল কমপ্লেক্স এসডিপিও’র বিরুদ্ধেও বিজেপি কর্মীদের পেটানোর অভিযোগ তোলা হয়েছে৷ বিজেপি এসডিপিও জাস্টিন জোসেফের বিরুদ্ধে পুলিশী দায়বদ্ধতা কমিশনে নালিশ জানিয়েছে৷ এদিকে, দলীয় কর্মীদের মারধোর করা হয়েছে বলে বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগের আঙুল তুলেছে সিপিএম৷

শনিবার সাংবাদিক সম্মেলনে বিজেপি প্রদেশ কমিটির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেন, শুক্রবারে রাতে বড়জলা বিধানসভা কেন্দ্রের অধীন চানমাড়িতে বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছেন৷ শুধু তাই নয়, ঘটনাস্থলে গিয়ে পশ্চিম আসনে বিজেপি প্রার্থী প্রতীমা ভৌমিকও আক্রমণের মুখে পড়েছিলেন৷ তাঁকে বাঁচাতে গিয়ে জনৈক বিজেপি কর্মী আহত হয়েছেন৷ তাঁর দেহরক্ষীও আহত হয়েছেন৷ এছাড়া মোট ২০জন বিজেপি কর্মী গতকাল আক্রান্ত হয়েছেন৷ নবেন্দুবাবু অভিযোগ করেন, বেশ কিছু দিন ধরে সিপিএম রাজ্যের পরিস্থিতি অস্থির করার চেষ্টা করছে৷ গতকাল রাতে তারই প্রতিফলন দেখা গেছে৷ চানমাড়িতে সাংসদ শংকর প্রসাদ দত্ত গতকাল বৈঠক করে চলে যাওয়ার পর স্থানীয় বিজেপি কর্মীদের উপর আক্রমণ শুরু করেন সিপিএম ক্যাডারা৷ তাতে বেশ কয়েকজন বিজেপি কর্মী আক্রান্ত হন৷ সঙ্গে সঙ্গে এনসিসি থানায় খবর দেওয়া হলেও পুলিশ ঘটনাস্থলে পৌছাতে অনেকটা সময় নিয়েছে৷

নবেন্দুবাবু বিস্ময় প্রকাশ করে বলেন, নিউ ক্যাপিটেল কমপ্লেক্স এসডিপিও জাস্টিন জোসেফেড নেতৃত্বে পুলিশ ও কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী বিনা দোষে বিজেপি কর্মীদের মারধোর করেছে৷ স্থানীয় মন্ডল সভাপতি পুলিশের মারে গুরুতর আহত হয়েছেন৷ ওই সময় ওই রাস্তা দিয়ে যারাই আসছিলেন তাদেরকেই পুলিশ পিটিয়েছে৷ শুধু তাই নয়, পাঁচ জন বিজেপি কর্মীকে আটক করে থানায় নিয়ে গিয়ে বেধরক মারধোর করা হয়েছে৷ তিনি জানান, এসডিপিও জাস্টিন জোসেফের বিরুদ্ধে পুলিশী দায়বদ্ধতা কমিশনে নালিশ জানানো হয়েছে৷ এছাড়াও পৃথক ভাবে তিনটি অভিযোগ জানানো হয়েছে৷ নবেন্দুবাবুর কথায়, দীর্ঘ বাম শাসনে যারা চাকরি পেয়েছেন তারা আজও দলদাশ হিসেবেই কাজ করছেন৷ তাই, বিজেপির বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে৷ সিপিএম’র ক্যাডারদের হাতে আক্রান্ত হয়ে ফের পুলিশের মার খেতে হয়েছে৷ তিনি এই সমস্ত ঘটনা তীব্র নিন্দা জানিয়েছেন৷ পাশাপাশি, এই ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছেন৷

এদিকে, বিজেপির বিরুদ্ধে পাল্টা সন্ত্রাসের অভিযোগ এনেছে সিপিএম৷ এক বিবৃতিতে সিপিএম সদর মহকুমা কমিটি জানিয়েছে, শুক্রবার রাতে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে বামফ্রন্ট কর্মী সমর্থকদের বাড়িতে ব্যাপক আক্রমণ ও ভাঙচুর চালিয়েছে বিজেপি সমর্থিত দুষৃকতিরা৷ তাতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে সিপিএম অভিযোগ করেছে৷ এই ঘটনায় আগামীকাল পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করবে সিপিএম৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top