News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্যের জের, আজমলের নিন্দায় সরব রবিশঙ্কর প্রসাদ
Image

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্যের জের, আজমলের নিন্দায় সরব রবিশঙ্কর প্রসাদ

পাটনা, ১৩ এপ্রিল (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্য করার জন্য অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (এআইইউডিএফ) সভাপতি বদরুদ্দিন আজমলের নিন্দায় মুখর হলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। জনপ্রিয় নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন ধরণের মন্তব্য করার কোনও যোগ্যতা নেই বদরুদ্দিনের আজমলের। শনিবার বিহারের পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই জানালেন রবিশঙ্কর প্রসাদ।

এদিন রবিশঙ্কর প্রসাদ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এআইইউডিএফ সভাপতি বদরুদ্দিন আজমলের এমন মন্তব্যের কড়া ভাষায় নিন্দা করছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারত ছাড়ার কথা কি করে বলতে পারল আজমল। জনপ্রিয় নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন ধরণের মন্তব্য করার কোনও যোগ্যতা নেই।এই বিষয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীরও নিন্দা করে রবিশঙ্কর প্রসাদ বলেন, এই সকল লোকেদের প্রভাবিত করছেন রাহুল গান্ধী। কংগ্রেস সভাপতি নিজেও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা কথা প্রচার করে কুরুচিকর মন্তব্য করেছে। ভারতীয় সংস্কৃতি আজমলের এমন মন্তব্যকে মেনে নেবে না। যারা নিচু মানের রাজনীতি করবে তাদের যোগ্য জবাব দেবে দেশবাসী।

উল্লেখ্য, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে জনপ্রিয় নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এআইইউডিএফ সভাপতি বদরুদ্দিন আজমল বলেছিলেন, ‘মোদী বিরোধী জোটে রয়েছি। আমরা সবাই মিলে মোদীকে দেশ থেকে বের করে দেব। মোদীজি চায়ের দোকান খুলবে এবং পকরা বিক্রি করবে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top