News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুরে মুখ্যমন্ত্রী বিপ্লব, আগরতলায় বিরোধী দলনেতা সহ কংগ্রেস ও বাম প্রার্থী সুবল এবং শঙ্করপ্রসাদের ভোটদান
Image

উদয়পুরে মুখ্যমন্ত্রী বিপ্লব, আগরতলায় বিরোধী দলনেতা সহ কংগ্রেস ও বাম প্রার্থী সুবল এবং শঙ্করপ্রসাদের ভোটদান

আগরতলা, ১১ এপ্রিল (হি. স.) : সারা ভারতের সঙ্গে সংগতি রেখে সপ্তদশ লোকসভার নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ পর্ব চলছে ত্রিপুরার এক আসনে। স্থানীয় সময় সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল চারটে পর্যন্ত। বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রের লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। ইতিমধ্যে সকাল নয়টায় গোমতি জেলার উদয়পুর ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে গিয়ে নিজের ভোট প্রদান করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব। ভোট দিয়ে বুথের বাইরে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিকের জয় নিশ্চিত। মানুষের উৎসাহ সেই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন তিনি।

এদিন বিরোধী দলনেতা মানিক সরকার আগরতলায় শিশু বিহার স্কুলে ভোট দেন। ভোট দিয়ে বেরিয়ে এসে তিনি জানান, নির্বাচনে বামফ্রন্ট প্রার্থী জয়ী হবেনই।

অন্যদিকে পশ্চিম ত্রিপুরা আসনের কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক আগরতলার বয়েজ বোজং স্কুলে নিজের মতাধিকার প্রয়োগ করেছেন। পশ্চিম আসনের প্রার্থী সুবল ভৌমিক আগরতলার বয়েস বোজং স্কুলে নিজের মতাধীকার প্রয়োগ করেন। ভোট দিয়ে সুবল অভিযোগ করেছেন, রাজধানী শহরে ভোট সন্তোষজনক হলেও গ্রামীণ ও প্রত্যন্ত এলাকায় শাসক দলীয় কর্মীরা বিরোধী ভোটারদের ভোট দিতে বাধা দিচ্ছে। তাঁরা এ বিষয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন বলে জানান সুবল।

অপরদিকে বামফ্রন্ট প্রার্থী শঙ্করপ্রাসাদ দত্ত আগরতলার হিন্দি স্কুলে ভোট প্রদান করেছেন। ভোট দিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। বলেন এভাবে শান্তিপূর্ণ ভোট দিতে পারলে বাম প্রার্থীর জয় নিশ্চিত।

প্রসঙ্গত, পশ্চিম ত্রিপুরা আসনে মোট ১৩ জন প্রার্থীর ভাগ্য ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে বন্দি করবেন ১৩ লক্ষ ৬৭ হাজার ৩৭৭ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ৬ লক্ষ ৮২ হাজার ১২২ জন এবং মহিলা ভোটার ৬ লক্ষ ৬৫ হাজার ২৪৮ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা সাত।

সূত্রের খবরে জানা গেছে, এখন পর্যন্ত ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। কোনও জায়গা থেকে এখন পর্যন্ত কোনও ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জানা গেছে, ভোট পর্ব শুরুর প্রথম আধ ঘণ্টার মধ্যে ভোট কেন্দ্রগুলিতে ভোটারদের লাইন সে রকম দেখা না গেলেও এখন ধীরে ধীরে প্রতিটি বুথে ভিড় বাড়ছে।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top