News Flash

  • Home
  • Uncategorized
  • দারিদ্রতা পুরোপুরি নির্মূল করে দেবে বিজেপি, দাবি জেটলির
Image

দারিদ্রতা পুরোপুরি নির্মূল করে দেবে বিজেপি, দাবি জেটলির

নয়াদিল্লি, ৮ এপ্রিল (হি.স.) : দারিদ্রতা পুরোপুরি নির্মূল করে দেওয়ার জন্য আগামী পাঁচ বছর কাজ করে যাবে বিজপি। সোমবার দলীয় ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনই দাবি করলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি।

এদিন দলীয় ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অরুণ জেটলি বলেন, আগামী পাঁচ বছর দারিদ্রতা নির্মূল করাটাই এই ইস্তাহারের প্রধান লক্ষ্য। বিশ্বের দ্রুততম অর্থনীতি হিসেবে ভারতের স্থান বজায় রাখার জন্য আট শতাংশ বৃদ্ধি হার বজায় রাখতে হবে। এই ইস্তাহার এমন একটি সরকারের যারা ফের ক্ষমতায় আসতে চলেছে। বিভাজনের মানসিকতা থেকে এই ইস্তেহার তৈরি করা হয়নি। বিজেপি নেতৃত্বাধীন সরকারের জন্য আন্তর্জাতিক স্তরে ভারত গুরুত্বপূর্ণ স্থানে উঠে এসেছে। বিগত পাঁচ বছরে ভারতে দ্রুত গতিতে আর্থিক বৃদ্ধি হয়েছে। আগের সরকারের তুলনায় বর্তমান সময়ে মুদ্রাস্ফীতি হার সর্বনিম্ন ছিল। দারিদ্রতা দ্রুত নির্মূলের জন্য এই সরকার কাজ করে চলেছে। ভারতের বাস্তব পরিস্থিতি এবং শক্তিশালী জাতীয়তাবাদী দর্শন থেকে ইস্তাহার তৈরি করা হয়েছে। ভবিষ্যতের পথপ্রদর্শক হচ্ছে মোদী সরকার। নাম না করে কংগ্রেসকে কটাক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, যারা বিগত কয়েক দশক ধরে পুরোপুরি ব্যর্থ। নতুন ধারণার জন্ম দিতে যারা ব্যর্থ, তারা এখন বড়বড় কথা বলছে। আগের জমানায় দুর্নীতি, নীতি প্রণয়নের ব্যর্থতা ছিল। বিগত পাঁচ বছরে বিজেপি এবং নরেন্দ্র মোদী আশার আলো দেখিয়েছেন। ফলে বর্তমান পরিস্থিতিতে সহায়ক পরিবেশ তৈরি হয়েছে।

জঙ্গি দমন প্রসঙ্গে বলতে গিয়ে অরুণ জেটলি বলেন, উৎস থেকে সন্ত্রাসবাদ নির্মূল করার আমাদের নতুন উদ্যোগ আন্তর্জাতিক স্তরে প্রশংসিত হয়েছে। যে সকল ধারণা ভারতের জন্য নেতিবাচক তা বর্জন করে দেওয়া হয়েছে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার ফের ক্ষমতায় এলে ভারতকে শক্তিশালী এবং সুরক্ষিত রাষ্ট্রে বিশ্বে ভারতকে পরিণত করা হবে। আগের কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারকে কটাক্ষ করে অরুণ জেটলি বলেন, আগের সরকার শুধুমাত্র স্লোগান দিত। কিন্তু বর্তমানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার গরিবদের হাতে সম্পদ তুলে দিয়েছে। বিগত পাঁচ বছরে মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করা হয়েছে। কর শুধুমাত্র কমে গিয়েছে। আর কখনও বাড়েনি। যাতে করে সাধারণ মানুষের পকেটে আরও বেশি টাকা আসে তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এনডিএ-ই কাজ করে দেখিয়েছে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top