News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিম আসনে ১৮০টি অতি স্পর্শকাতর এবং ১১৯টি ভোটকেন্দ্র স্পর্শকাতর
Image

পশ্চিম আসনে ১৮০টি অতি স্পর্শকাতর এবং ১১৯টি ভোটকেন্দ্র স্পর্শকাতর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল ৷৷ লোকসভা নির্বাচনে ত্রিপুরা পশ্চিম আসনে অতি স্পর্শকাতর ভোট কেন্দ্র ১৮০টি এবং স্পর্শকাতর ভোট কেন্দ্র রয়েছে ১১৯টি৷ একথা জানিয়েছেন ত্রিপুরা পশ্চিম আসনে রিটার্নিং অফিসার৷ তাঁর কথায়, পশ্চিম আসনে ১৬৭৯টি ভোট কেন্দ্র রয়েছে৷ তার মধ্যে, অতি স্পর্শকাতর ও স্পর্শকাতর ভোট কেন্দ্রগুলি চিহ্ণিত করা হয়েছে৷ সেখানে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷ এদিকে, পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার জানিয়েছেন, শুধু পশ্চিম জেলাতেই অতি স্পর্শকাতর ৩৩টি এবং স্পর্শকাতর ১১১টি ভোটকেন্দ্র রয়েছে৷

পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জন্য আগামী ১১ এপ্রিল ভোটগ্রহণ করা হবে৷ এই আসনে সরব প্রচার শেষ হবে আগামীকাল বিকাল পাঁচটায়৷ ভোটগ্রহণ করা হবে সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত৷ এই লোকসভা আসনে ভোটগ্রহণের জন্য প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে৷ আজ সন্ধ্যায় পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার তথা জেলাশাসক সন্দীপ এন মাহাত্মে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান৷ তিনি এই আসনে ভোটগ্রহণের বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন৷ পশ্চিম ত্রিপুরা জেলার এস পি রাজীব প্রতাপ সিংও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন৷

জেলাশাসকের কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে রিটার্নিং অফিসার তথা জেলাশাসক জানান, পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্র এলাকায় ৩০টি বিধানসভা কেন্দ্র রয়েছে৷ ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে ১৬৭৯টি৷ এর মধ্যে ১৮০টি ভোটকেন্দ্র অতি স্পর্শকাতর৷ সব মিলিয়ে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোটার রয়েছেন ১৩ লক্ষ ৪৭ হাজার ৩৭৭ জন৷ এর মধ্যে মহিলা ভোটার ৬ লক্ষ ৬৫ হাজার ২৪৮ জন৷ পুরুষ ভোটার ৬ লক্ষ ৮২ হাজার ১২২ জন৷ তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৭ জন৷

রিটার্নিং অফিসার জানান, এই কেন্দ্রে ভোটগ্রহণের জন্য রিজার্ভ সহ ৯ হাজার ২৩৫ জন ভোটকর্মী নিযুক্ত করা হয়েছে৷ তাছাড়া ২১৯ জন সেক্টর ম্যাজিস্ট্রেট এবং রিজার্ভ সহ ১২৭০ জন মাইক্রো অবজারভার নিযুক্ত করা হয়েছে৷ রিটার্নিং অফিসার পশ্চিম ত্রিপুরা জেলায় ভোটগ্রহণের তথ্যও তুলে ধরেন৷ তিনি জানান, পশ্চিম ত্রিপুরা জেলায় ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে ৭৮৭টি৷ এই জেলায় ভোটার রয়েছেন ৬ লক্ষ ৪৭ হাজার ৮৪০ জন৷ এর মধ্যে পুরুষ ৩ লক্ষ ২৪ হাজার ২০২ জন এবং মহিলা ভোটার রয়েছেন ৩ লক্ষ ২৩ হাজার ৬৩৫ জন৷ তাছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন৷ তিনি জানান, নির্বাচনের কাজে রিজার্ভ সহ ১১৫ জন সেক্টর ম্যাজিস্ট্রেট এবং রিজার্ভ সহ ৫২৪ জন মাইক্রো অবজারভার এবং রিজার্ভ সহ ৪ হাজার ৩২৯ জন ভোটকর্মী নিযুক্ত করা হয়েছে৷ তাছাড়া পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জন্য চার জন সাধারণ অবজারভার, দুই জন এক্সপেণ্ডিচার অবজারভার এবং একজন করে স্পেশাল অবজারভার ও পুলিশ অবজারভার রয়েছেন৷

তথ্য দিয়ে রিটার্নিং অফিসার জানান, পশ্চিম ত্রিপুরা জেলার ১৪টি বিধানসভা কেন্দ্রে ১৪টি মহিলা পরিচালিত ভোটকেন্দ্র করা হয়েছে৷ এগুলিতে মহিলা নিরাপত্তাকর্মী, মাইক্রো অবজারভার সবই মহিলা হবেন৷ ইতিমধ্যে সব জায়গায় ই ভি এম কমিশনিং হয়ে গেছে৷ এগুলি আগরতলা, মোহনপুর এবং জিরানীয়ায় স্ট্রং রুমে রাখা হয়েছে৷ আগামীকালই এই জেলার সব মদের দোকান সিল করে দেওয়া হবে৷ এগুলো ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে৷ সচিত্র ভোটার পরিচয়পত্র বন্টনের কাজ প্রায় শেষ পর্যায়ে৷ তিনি জানান, এই নির্বাচনী কেন্দ্রের প্রার্থীদের জন্য নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে৷ আগামী ৭২ ঘন্টায় নিরাপত্তা আরও বাড়ানো হবে৷

এদিকে, সরব প্রচার মঙ্গলবার বিকাল সমাপ্ত হলেও প্রার্থীরা তারপরও বাড়ি-বাড়ি প্রচার করতে পারবেন বলে জানিয়েছেন ড. সন্দীপ এন মাহাত্মে৷ তাঁর কথায়, ভোটের ৪৮ ঘন্টা আগে সরব প্রচার বন্ধ হয়ে যাবে৷ তবে, প্রার্থীরা ভোটের আগের দিন পর্যন্ত বাড়ি-বাড়ি প্রচার করতে পারবেন৷ এক্ষেত্রে রাত ৯টার পর প্রচার করা যাবে না৷

পশ্চিম জেলার পুলিশ সুপার জানিয়েছেন, প্রার্থীদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে৷ নির্বাচনের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে৷ বিভিন্ন বুথ এবং বুথ এলাকায় ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে৷ তিনি জানান, বিভিন্ন জায়গায় পুলিশী টহল রয়েছে৷ বিভিন্ন বুথের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের সাথেও পরামর্শ করা হয়েছে৷ তিনি জানান, পশ্চিম জেলায় অতি স্পর্শকাতর ৩৩টি এবং স্পর্শকাতর ১১১টি ভোট কেন্দ্র রয়েছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top