News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেসকে ধ্বংস করে আবার বিজেপিতে ফিরবেন সুবল : সুনীল দেওধর
Image

কংগ্রেসকে ধ্বংস করে আবার বিজেপিতে ফিরবেন সুবল : সুনীল দেওধর

উদয়পুর (ত্রিপুরা), ৭ এপ্রিল (হি.স.) : শতাব্দি প্রাচীন সর্বভারতীয় কংগ্রেসকে ধ্বংস করে ছাড়বেন দলের কেন্দ্রীয় সভাপতি রাহুল গান্ধী, আর ত্রিপুরা প্রদেশ কংগ্রেসকে ধ্বংস করবেন সদ্য বিজেপি-ত্যাগী সপ্তদশ লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে দলীয় প্রার্থী সুবল ভৌমিক। তিনি ত্রিপুরা রাজ্যে কংগ্রেসকে ধ্বংস করে আবার বিজেপি-তে ফিরে আসবেন। দাবি বিজেপি-র সর্বভারতীয় সম্পাদক তথা দলের ত্রিপুরার পর্যবেক্ষক সুনীল দেওধরের।


আজ উদয়পুরে বিজেপি-র উদ্যোগে আয়োজিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন সুনীল। সুনীল দেওধরের এই বক্তব্যে রাজ্যের রাজনীতিতে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে।তবে সুনীলের বক্তব্যের প্রতিক্রিয়া দিয়েছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক। টেলিফোনে হিন্দুস্থান সমাচার-কে সুবল ভৌমিক বলেন, সব কিছুর জবাব মুখে দেওয়া যায় না। এর জবাব সাধারণ মানুষ এবার ব্যালটের মাধ্যমে দেবেন।

বিজেপি তাঁর কখনও ঘর ছিল না। দীর্ঘদিনের বাম শাসন থেকে ত্রিপুরাকে মুক্ত করতে তিনি বিজেপি-তে যোগ দিয়েছিলেন মাত্র। তবে এটা নাকি তাঁর জীবনের অন্যতম সবচেয়ে বড় এক ভুল ছিল। দীর্ঘ ৩৫ বছর কংগ্রেস দলে তিনি ছিলেন। এখন আবার ফিরে এসেছেন কংগ্রেসে। অর্থাৎ ঘরের ছেলে ঘরে ফিরে এসেছেন, বলেন সুবল ভৌমিক।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top