News Flash

  • Home
  • Uncategorized
  • রাজনগরে গব’র আক্রমণে মর্মান্তিক মৃত্যু হল বৃদ্ধের
Image

রাজনগরে গব’র আক্রমণে মর্মান্তিক মৃত্যু হল বৃদ্ধের

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৬ এপ্রিল৷৷ বন্য গব এর আক্রমণে প্রাণ গেল এক বৃদ্ধের৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ জেলার রাজনগর থানার অধীন দুর্গপুর গ্রামে৷ নিহতের নাম হরিপদ শীল৷ বয়স সত্তর৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে৷


সংবাদ সূত্রে জানা গিয়েছে, হরিপদ শীল নিজ বাড়ির পাশেই একটি পুকুরে হাত পা ধুতে যায়৷ তখন কয়েকটি গব তাঁর উপর অতর্কিত আক্রমণ করে৷ এই গবগুলি হরিপদ শীলকে মারাত্মকভাবে জখম করে৷ মাথা প্রায় থেতলে দেয়৷ তাঁর চিৎকার শুনে বাড়ির লোকজন ও প্রতিবেশী এগিয়ে গিয়ে গবগুলিকে তাড়িয়ে দেয় জঙ্গলের দিকে৷ তারপর তাঁকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তাঁর অবস্থা সংকটজনক হওয়ায় রাতেই আগরতলায় জি বি হাসপাতালে রেফার করা হয়৷ জি বি হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি প্রাণ হারান৷ শনিবার মৃতদেহ গ্রামে নিয়ে যাওয়া হলে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷


মৃতার পরিবারের লোকজনের বক্তব্য এই গবগুলি জঙ্গলে খাদ্যের সংকটে ভুগছে৷ তাই এগুলি সমতলে বাড়ি ঘরে চলে আসে৷ ইতিপূর্বেও কয়েকজনকে আক্রমণ করে গুরুতরভাবে জখম করেছিল৷ বন দপ্তরের তরফ থেকে এই ব্যাপারে কোন ব্যবস্থা নেয়নি৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top