News Flash

  • Home
  • Uncategorized
  • প্যালেস কম্পাউন্ড এলাকায় বিধবংসী অগ্ণিকাণ্ড, সর্বস্ব ভষ্ম
Image

প্যালেস কম্পাউন্ড এলাকায় বিধবংসী অগ্ণিকাণ্ড, সর্বস্ব ভষ্ম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷ বড়সড় এক অগ্ণিকাণ্ডের হাত থেকে রক্ষা পেয়েছে রাজধানী আগরতলার প্যালেস কম্পাউন্ড এলাকার উত্তরাংশ৷ শনিবার বেলা ১১টা ১৫ মিনিট নাগাদ ভিআইপি রোডের পার্শবর্তী প্যালেস কম্পাউন্ড এলাকার একটি বাড়ি থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় এবং পথ চলতি মানুষ৷ সঙ্গে সঙ্গে তাঁরা খবর দেন অগ্ণিনির্বাপক কেন্দ্রে৷ খবর পেয়ে আখাউড়া রোডে এলাকার সদর কেন্দ্র থেকে একটি ইঞ্জিন নিয়ে ছুটে আসেন অগ্ণিনির্বাপক দফতরের কর্মীরা৷ তাঁরা এসেই আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন৷ কিন্তু আগুনের ভয়াবহতা দেখে আর তিনটি ইঞ্জিন নিয়ে আসেন দমকলের কর্মীরা৷ চারটি ইঞ্জিনের লাগাতার কসরতে এক ঘণ্টার বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে৷ তবে যে বাড়িতে আগুন লেগেছিল, সেই অর্ঘ নাগের বাড়ি পুরোপুরি ছাই হয়ে গিয়েছে৷


অর্ঘবাবুর ঘর ছিল টিনের চাল ও টিনের বেড়া দিয়ে তৈরি৷ ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না৷ এর পাশে চারদিকে রয়েছে সুউচ্চ ফ্ল্যাট৷ আগুন এই ফ্ল্যাটগুলিতে ছড়িয়ে পড়লে বড়সড় দুর্ঘটনা ঘটে যেত বলে আশঙ্কা করেছিলেন দমকলের কর্মীরা৷
এদিকে বাড়িতে কেউ না থাকায় অর্ঘ নাগের কোনও সামগ্রী বের করা সম্ভব হয়নি৷ সব পুড়ে ভস্ম হয়ে গেছে৷ নিউ ক্যাপিটেল কমপ্লেক্সের অগ্ণিনির্বাপক দফতরের ওসি প্রদীপকুমার দাস জানান, প্রাথমিক তদন্তে তাঁদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে৷ তিনি জানান, চারটি ইঞ্জিন নিয়ে দমসকল কর্মীদের অক্লান্ত চেষ্টায় আগুন আয়ত্তে আনা সম্ভব হয়েছে৷ ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি বলেও জানান তিনি৷ আগুন লাগার ঘটনায় মুহূর্তে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top