News Flash

  • Home
  • Uncategorized
  • মোদি ও অমিতকে দূর্যোধন ও দুঃশাসনের সঙ্গে তুলনা করলেন সীতারাম
Image

মোদি ও অমিতকে দূর্যোধন ও দুঃশাসনের সঙ্গে তুলনা করলেন সীতারাম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷ অমিত শাহ এবং নরেন্দ্র মোদীকে মহাভারতের দুযর্োধন এবং দুঃশাসনের সঙ্গে তুলনা করলেন সিপিএম’এর সাধারন সম্পাদক সিতারাম ইয়েচুরি৷ শনিবার রবীন্দ্র ভবনের সামনে সিপিএম’এর পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী শঙ্কর প্রসাদ দত্তের সমর্থনে বক্তব্য রাখছিলেন তিনি৷ সিতারাম ইয়েচুরি বলেন, মহাভারতের কৌরবেরা সব সময় বলতেন তারা সবচেয়ে শক্তিশালী এবং তাদের হারানো যাবে না৷ এই প্রসঙ্গ টেনে সীতারাম এদিন বলেন এদেশেও একটি দল আছে যারা সবসময় চিৎকার করছে সবচেয়ে বড় দল বলে এবং তারা দাবি করছে তাদের হারানো যাবে না৷ সিতারাম বলেন, মহাভারতের কৌরবদের একশ জনের মধ্যে দুজনের নাম সবাই জানেন৷ তারা হলেন দুযর্োধন এবং দুঃশাসন৷

তেমনি ভারতের সবচেয়ে বড় দল বলে যারা দাবি করেন তাদের মধ্যে দুজনের নামই সবাই জানেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ৷ তারা হলেন দুযর্োধন এবং দুঃশাসন৷ সিতারাম বলেন তারাও এবার হারবে কারনে দেশের মানুষ সংকল্পব্দধ হয়েছেন তাদের হারানোর জন্য৷ সেই সঙ্গে আরএসএস’কে শকুনি মামা বলেও কটাক্ষ করেন সীতারাম৷এদিন নির্বাচনী সমাবেশ থেকে সীতারাম পুরো আক্রমন হানলেন বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে৷ কংগ্রেস নিয়ে তেমন আক্রমণ ছিলনা তার গলাতে৷ শুধু বক্তব্যের মাঝখানে কেরালা থেকে রাহুল গান্ধির প্রার্থী হওয়াকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি৷ বলেন বিজেপির বিরুদ্ধে লড়াই করলে অন্য কোন আসন থেকে লড়তে পারতেন৷
এদিকে, লোকসভা নির্বাচনে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে ধর্মনিরপেক্ষ বিকল্প শক্তির ওপর গুরুত্ব আরোপ করলেন পলিটব্যুরোর সদস্য তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিরোধী দলের নেতা মানিক সরকার৷ শনিবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে এ অভিমত ব্যক্ত করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ সমাবেশে সিপিআইএম সর্বভারতীয় সম্পাদক সীতারাম ইয়েচুরি সহ অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন৷ দেশের সংবিধান, মৌলিক অধিকার এবং গণতন্ত্র বাঁচাতে ধর্মনিরপেক্ষ বিকল্প শক্তিকে আরো জোরদার করার উপর গুরুত্বারোপ প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ তিনি বলেন আমাদের সামনে এখন সবচেয়ে বড় কাজ হলো দেশকে রক্ষা করা৷ যেকোনো মূল্যে বিজেপি কে পরাস্ত করতে হবে৷ নীতিগত ও মতাদর্শগত দিক দিয়ে যারা ধর্মনিরপেক্ষ তাদের সঙ্গে নিয়েই বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে হবে৷ এবারের নির্বাচনে আর এস এস নিয়ন্ত্রিত ধনীদের স্বার্থ রক্ষাকারি এবং পরিবেশ ধবংসের জন্য দায়ী বিজেপিকে কোনভাবেই ক্ষমতায় আসতে দেওয়া যাবে না বলেও তিনি উল্লেখ করেন৷ শুধুমাত্র বিজেপি বিরোধী দলগুলি এ কথা বলছে না, সোশ্যাল মিডিয়ায় শ্রমজীবী, শ্রমিক, দিন মজুর, ছাত্র-যুবক সহ সকল অংশের মানুষ এই বিষয়ে সওয়াল করছেন৷ বিজেপি সরকারকে ধনী বণিক শ্রেণীর স্বার্থ রক্ষাকারি বলে আখ্যায়িত করেন৷ ছোট মাঝারি ব্যবসায় দাও তাদেরকে ক্ষমতা থেকে উৎখাত করার অঙ্গীকার গ্রহণ করেছেন বলে উল্লেখ করেন মানিক সরকার৷ গত এক পক্ষকাল ধরে নির্বাচন যত এগিয়ে আসছে ততই বিরোধী দলের নেতা কর্মী সমর্থকদের ওপর হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে তিনি অভিযোগ আনেন৷ মানিক সরকার বলেন দেশের সামনে বড় বিপদ ঘনিয়ে এসেছে৷ দেশের সংবিধান ও গণতন্ত্র আক্রান্ত৷ ধর্মনিরপেক্ষ মৌলিক বৈশিষ্ট্য আক্রান্ত৷ অ সহিংসতার মাথাচাড়া দিয়ে উঠছে৷ স্বাধীন মতামত ব্যক্ত করা যাচ্ছে না৷ স্বাধীন মতামত ব্যক্ত করলে দেশদ্রোহী তকমা দেওয়া হচ্ছে৷ এমনকি দেশের বাইরে বের করা দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলেও তিনি বক্তব্যে উল্লেখ করেন৷ মানিকবাবু আরো বলেন ত্রিপুরার মানুষ সংলাপের ঐতিহ্যে ভরপুর৷ রাজ্যের মানুষ এসব সহ্য করবেন না৷ এবারের লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনেই বিজেপিকে পরাহত করে বামফ্রন্ট প্রার্থ
৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top