News Flash

  • Home
  • Uncategorized
  • মান্দাইয়ে বিজেপি অফিস দখল ও ভাঙচুর করল আইপিএফটি, রেহাই পেল না আইএনপিটি, সিপিএম
Image

মান্দাইয়ে বিজেপি অফিস দখল ও ভাঙচুর করল আইপিএফটি, রেহাই পেল না আইএনপিটি, সিপিএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ এপ্রিল ৷৷ মান্দাই বাজারে শরিক দল বিজেপির পার্টি অফিস দখল এবং ভাঙচুর করেছে আইপিএফটি৷ তাদের তান্ডব এখানেই থেমে থাকেনি৷ আইপিএফটি কর্মীদের রোষানলের শিকার হয়েছে সিপিএম ও আইএনপিটি৷ শুক্রবার সকাল থেকে মান্দাই বাজারে আইপিএফটি কর্মীদের তান্ডব লীলায় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল যে, জেলা প্রশাসনের তরফে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে গোটা মান্দাই বাজার এলাকা ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে দেওয়া হয়েছে৷ সময়মত পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিতে পারেনি৷
এদিন সকালে খুমুলুঙে আইপিএফটি একটি জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল৷ দুপুর ৩.৩০ মিনিট নাগাদ মান্দাই বাজারে কংগ্রেস-আইএনপিটির পথসভা প্রস্তুতি এদিন সকালে নেওয়া হচ্ছিল৷ খুমুলুঙে জনসভায় অংশ নিতে যাওয়ার সময় মান্দাই বাজারে আইএনপিটি – কংগ্রেসের পথসভার প্রস্তুতি দেখে আইপিএফটি কর্মীরা উত্তেজিত হয়ে উঠে৷

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আইপিএফটি কর্মীরা মান্দাই বাজার এলাকা দিয়ে খুমুলুঙে যাওয়ার পথে হঠাৎ আইএনপিটি কর্মীদের লক্ষ্য করে হামলা চালায়৷ ওই সময় আইএনপিটি কর্মীরা সেখান থেকে পালিয়ে গেলে মান্দাই বাজারে তাদের পথসভার জন্য তৈরি মঞ্চে ভাঙচুর চালায় আইপিএফটি কর্মীরা৷ তারা এতটাই উত্তেজিত হয়ে উঠেছিল, সেখানে তান্ডব চালিয়ে ওই এলাকায় অবস্থিত বিজেপি পার্টি অফিসে হামলা চালায়৷ আইপিএফটি কর্মীরা বিজেপি পার্টি অফিসে ঢুকে সমস্ত আসবাব পত্র ভেঙে চুড়মার করে দেয়৷ তারা কয়েকটি চেয়ারে আগুন ধরিয়ে দেয়৷ বেশ কিছুক্ষণ বিজেপি পার্টি অফিসে তান্ডব চালানোর পর আইপিএফটি কর্মীরা স্থানীয় সিপিএম পার্টি অফিসে আক্রমণ করে৷ ওই সময় সিপিএম পার্টি অফিসে গণমুক্তি পরিষদের জিরানীয়া মহকুমা কমিটির সম্পাদক মঙ্গল দেববর্মা উপস্থিত ছিলেন৷ অভিযোগ, আইপিএফটি কর্মীরা সিপিএম পার্টি অফিসে আক্রমণ চালানোর পাশাপাশি মঙ্গল দেববর্মাকেও মারধোর করেছে৷ সিপিআই(এম) পশ্চিম জেলা ও জিরানীয়া মহকুমা কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, গণমুক্তি পরিষদের জিরানীয়া মহকুমা কমিটির সম্পাদক মঙ্গল দেববর্মাকে আইপিএফটি কর্মীদের দ্বারা আক্রান্ত হওয়ার পর তাকে মান্দাই হাসপাতালে ভর্তি করা হয়েছে৷


এদিকে, মান্দাই বাজারে আইপিএফটি কর্মীদের তান্ডবের খবর ছড়িয়ে পরতেই বিভিন্ন স্থান থেকে বিজেপি, সিপিএম এবং আইএনপিটি কর্মীরা ঘটনার স্থলে পৌছানোর জন্য রওনা দেয়৷ এদিকে, বিজেপি ও সিপিএম পার্টি অফিসে আক্রমণের খবর পেয়ে মান্দাই থানার পুলিশ বিশাল টিএসআর বাহিনীকে নিয়ে মান্দাই বাজারে পৌছায়৷ একই সাথে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীকেও খবর দেওয়া হয়৷ ঘটনাস্থলে ৩ কোম্পানি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়৷ পুলিশ, টিএসআর এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী সময়মতো ঘটনাস্থলে পৌছানোর ফলে বড় ধরনের ঝামেলা এড়ানো সম্ভব হয়েছে বলে ধারনা করা হচ্ছে৷ এলাকাবাসী সূত্রে খবর, আইপিএফটির কর্মীদের পাল্টা আক্রমণের জন্য বিজেপি, সিপিএম এবং আইএনপিটি কর্মীরা প্রস্তুতি নিয়েছিল৷ কিন্তু, কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে৷


মান্দাই থানার ওসি জানিয়েছেন, পার্টি অফিসে ভাঙচুর চালানোর সময় দুই আইপিএফটি কর্মীকে হাতে নাতে ধরেছে পুলিশ৷ পশ্চিম জেলা পুলিশ সুপার অজিত প্রতাপ সিং জানিয়েছেন, মান্দাই বাজার এলাকার ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শনিবার ভোর ৬টা পর্যন্ত মান্দাই বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top