News Flash

  • Home
  • Uncategorized
  • সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রেই মাইক্রো অবজারভার থাকবেন : সি ই ও
Image

সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রেই মাইক্রো অবজারভার থাকবেন : সি ই ও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ এপ্রিল৷৷ আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের দু’টি সংসদীয় আসনের সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রেই মাইক্রো অবজারভার থাকবেন৷ ১-পশ্চিম ত্রিপুরা সংসদীয় আসনের মাইক্রো অবজারভারদের এ্যালটমেন্ট দেয়া হয়ে গেছে৷ ২-পূর্ব ত্রিপুরা (এস টি) আসনে যথাসময়েই এই কাজটি করা হবে৷ তবে রাজ্যে কর্মরত কেন্দ্রীয় সরকারের কর্মচারীর সংখ্যা কম হওয়ায় কোন কোন মাইক্রো অবজারভারকে দু’টি সংসদীয় ক্ষেত্রেই এই দায়িত্ব পালন করতে হতে পারে৷ আজ সন্ধ্যায় রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন আধিকারিক (সি ই ও) শ্রীরাম তরণীকান্তি এই সংবাদ জানিয়েছেন৷

তিনি জানান, রাজ্যে অবস্থানরত স্পেশাল পুলিশ অবজারভার আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে পর্যবেক্ষক, জেলার জেলাশাসক ও পুলিশ সুুপারদের সঙ্গে বৈঠক করে নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখেন৷ সি ই ও জানান এবারো ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে ওয়েবকাষ্টিং-এর ব্যবস্থা থাকবে৷ সেখানে কোন বিপত্তি দেখা দিলেই তা সঙ্গে সঙ্গে কমিশনের নজরে চলে আসবে৷ ওয়েবকাষ্টিং-র পদ্ধতি সম্পর্ণ সুুরক্ষিত বলে জানিয়ে মুখ্য নির্বাচন আধিকারিক বলেন এর পাসওয়ার্ড শুধুমাত্র নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত পদস্থ কয়েকজন আধিকারিকের কাছেই থাকবে৷ প্রয়োজনে এই পাসওয়ার্ড তারাই পরিবর্তন করে নিতে পারবেন৷ সি ই ও জানান, বিভিন্ন পেট্রোলিং পার্টির সঙ্গে ভিডিওগ্রাফার থাকবে৷

শুধু তাই নয় প্রার্থীদের সঙ্গেও ভিডিওগ্রাফার রয়েছেন৷ ফলে কোন অবাি’ত ঘটনা ঘটলেই তা রেকর্ড হয়ে যাচ্ছে৷ ভিডিও ফুটেজ দেখে দুস্ক’তিদের চিহ্ণিতকরণের কাজও সহজ হয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন৷ সমস্ত ধরণের হিংসাত্মক কাজ থেকে দূরে থাকার জন্য সংস্প্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে সিইও বলেন, যারা নির্বাচনের কাজে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷ সাংবাদিক সম্মেলনে বিশেষ মুখ্য নির্বাচন আধিকারিক প্রমথ র’ন ভ-াচার্য এবং অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক ঊষাজেন মগও উপস্থিত ছিলেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top