News Flash

  • Home
  • Uncategorized
  • শিশু বিহার এলামনি এসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবির
Image

শিশু বিহার এলামনি এসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল৷৷  শিশু বিহার এলামনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে রেডক্রস সোসাইটির ফলে বুধবার এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের মন্ত্রী সুদীপ রায় বর্মন৷ নির্বাচনী ডামাডোল এর মধ্যে শিশু বিহার এলামনি  এসোসিয়েশনের এ ধরনের রক্তদান শিবিরের প্রশংসা করেছেন স্বাস্থ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা৷ শিশু বিহার এলামনি এসোসিয়েশন আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন  বলেন, রক্তদানের মতো পবিত্র উৎসবে সমাজের সকল অংশের জনগণকে এগিয়ে আসতে হবে৷

তিনি বলেন রক্ত কেমন একটা জিনিস যা কোনো কারখানায় কিংবা ল্যাবে তৈরি করা সম্ভব নয়৷ বিজ্ঞান প্রযুক্তির অভূতপূর্ব উন্নতি হলেও রক্তের বিকল্প কোনো কিছু এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারেননি বিজ্ঞানীরা৷ অদূর ভবিষ্যতেও রক্ত তৈরি করা সম্ভব হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দিহান বিজ্ঞানীরা৷ রক্ত তৈরি করা যাবে না ধরে নিয়েই মানুষজনকে রক্তদানে উৎসাহিত করার উদ্যোগ নেয়া হচ্ছে৷ একমাত্র স্বেচ্ছা রক্তদান এর মধ্য দিয়েই রক্তের চাহিদা পূরণ করা সম্ভব৷ স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাজ্যের ব্লাড ব্যাঙ্ক গুলিতে বর্তমান সময়ে রক্তের মারাত্মক সংকট চলছে৷ এই মুহূর্তে নির্বাচনের  কাজে ব্যস্ত সবাই৷ রক্তদানে উৎসাহ দেখা যাচ্ছে না৷ এই সংকটময় মুহূর্তে রক্তদানে এগিয়ে আসার জন্য স্বাস্থ্যমন্ত্রী বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক সংগঠন ও রাজনৈতিক সংগঠন গুলির প্রতি আবেদন জানিয়েছেন৷ রক্তদান শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের কাউন্সিলার ভট্টাচার্য৷  জাতি ধর্ম বর্ণ দল-মতের ঊধর্ে উঠে সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন  অথিতিবৃন্দ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top