News Flash

  • Home
  • Uncategorized
  • পারিক্করকে শেষশ্রদ্ধা জানাতে গোয়ায় জনপ্লাবন, পানাজি যাচ্ছেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী
Image

পারিক্করকে শেষশ্রদ্ধা জানাতে গোয়ায় জনপ্লাবন, পানাজি যাচ্ছেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী

পানাজি, ১৮ মার্চ (হি.স.): দীর্ঘদিন অসুস্থ থাকার পরই রবিবার প্রয়াত হয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্কর| রবিবার গোয়ার রাজধানী পানাজিতে নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পারিক্কর| গত শুক্রবার বিকেলেই পারিক্করের শারীরিক অবস্থার অবনতি হয়েছে, এই খবর রটে গিয়েছিল| আর রবিবার সন্ধ্যায় আসে দুঃসংবাদ| ৬৩ বছর বয়সে জীবনাবসান হয়েছে গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্করের| সোমবার সকালে নিজস্ব বাসভবন থেকে গোয়ার মুখ্যমন্ত্রীর মরদেহ নিয়ে যাওয়া হয় ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র কার্যালয়ে| সেখানেই পারিক্করকে শেষশ্রদ্ধা জানান বিজেপি কর্মী-সমর্থক ও তাঁর অনুগামীরা| পারিক্করকে ইতিমধ্যেই শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ি| পারিক্করকে শেষশ্রদ্ধা জানাতে গোয়ায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং|

পারিক্করের প্রয়াণে সোমবার গোয়া হাইকোর্ট ও অন্যান্য সমস্ত আদালত বন্ধ রয়েছে| পাশাপাশি গোয়ার সমস্ত সরকারি দফতর এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে| গোয়ার মুখ্যমন্ত্রীর মৃতু্যতে সোমবার একদিনের জাতীয় শোক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার| গোয়ায় সোমবার থেকে আগামী ৭ দিন শোক পালন করা হবে| বিজেপি কার্যালয় থেকে কলা অ্যাকাডেমিতে নিয়ে যাওয়া হবে পারিক্করের মরদেহ| বেলা এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত সাধারণ মানুষ তাঁকে শ্রদ্ধা জানাতে পারবেন| মিরামিরে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় পারিক্করের শেষকৃত্য সম্পন্ন হবে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top