News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা সুন্দরীর স্টপেজকে কেন্দ্র করে ধুন্দুমার পাথারকান্দিতে, লুটপাট, ঘায়েল স্টেশন মাস্টার
Image

ত্রিপুরা সুন্দরীর স্টপেজকে কেন্দ্র করে ধুন্দুমার পাথারকান্দিতে, লুটপাট, ঘায়েল স্টেশন মাস্টার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ৷৷ আগরতলা-দিল্লি ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসের স্টপেজকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় পাথারকান্দি রেলওয়ে স্টেশনে ধুন্দুমার কাণ্ড ঘটেছে৷ এ ঘটনায় কতিপয় উত্তেজিত জনতার হাতে নিগৃহীত হয়েছেন স্টেশন মাস্টার দুর্গাপ্রসাদ শর্মা৷ তাদের হাতে তিনি ঘায়েলও হয়েছেন৷ তাঁকে স্থানীয় হাসপাতালে ভরতি করেছে পুলিশ৷ কেবল তা-ই নয়, রেলওয়ে স্টেশনের অফিসে অনধিকার প্রবেশ করে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি লুটপাটও চলিয়েছে সংশ্লিষ্ট উত্তেজিতরা৷ এ ঘটনায় পাথারকান্দিতে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷

জানা গেছে, স্থানীয় একাংশের দাবির ভিত্তিতে আজ বৃহস্পতিবার থেকে আগরতলা-দিল্লি ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসের দাঁড়ানোর কথা ছিল৷ কিন্তু এদিন সন্ধ্যা পাঁচটা নাগাদ দূরপাল্লার ট্রেনটি পাথারকান্দিতে স্টপেজ না দেওয়ায় স্থানীয় বিভিন্ন যাত্রীদের মধ্যে উত্তেজনা ছড়ায়৷ ক্ষণিকের মধ্যে এই উত্তেজনা রণক্ষেত্রের রূপ ধারণ করে৷

ঘটনার পর হাসপাতালে আহত স্টেশন মাস্টার দুর্গাপ্রসাদ শর্মা জানান, স্টেশনে ট্রেন দাঁড়ানো আর না দাঁড়ানো আমাদের এক্তিয়ারে পড়ে না৷ ত্রিপুরা সুন্দরী পাথারকান্দি স্টেশনে না দাঁড়ানোয় একাংশ দুষৃকতকারী টিকিট কাউন্টারের ভিতরে প্রবেশ করে ভাঙচুর চালিয়ে নগদ টাকা লুটপাট করেছে৷ এই কাণ্ডের সঙ্গে জড়িতদের উপযুক্ত শাস্তি চেয়েছেন তিনি৷

এদিকে ঘটনার পর বারইগ্রাম জিআরপিএফ তদন্তে নেমে গোটা ঘটনার তথ্য সংগ্রহ করে ঊর্ধতন কর্তৃপক্ষের কাছে প্রাথমিক রিপোর্ট দাখিল করেছে বলে জানা গেছে৷

অন্যদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে পাথারকান্দি থানার ওসি সীমান্ত বরা জানান, ঘটনার পর ধুন্দুমারের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ তিনি আরও জানান, মারপিট, ভাঙচুরের ভিডিও ফটেজ ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ভায়রাল হয়ে গেছে৷ পুলিশের হাতেও এসেছে ভিডিও ফুটেজ৷ ফুটেজের বলে একটি রাজনৈতিক দলের স্থানীয় যুববাহিনীর কতিপয় সদস্যকে শনাক্ত করা হয়েছে৷ এরা বর্তমানে পলাতক৷ তবে জিআরপিএফ৷কে সঙ্গে নিয়ে শুক্রবার থেকে ঘটনার ব্যাপারে জোরদার অভিযান চালানো হবে, জানিয়েছেন ওসি সীমান্ত বরা৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top