News Flash

  • Home
  • Uncategorized
  • শান্তিরবাজারে রেলে কাটা পড়ে হত ব্যক্তি
Image

শান্তিরবাজারে রেলে কাটা পড়ে হত ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ৷৷ রেলে কাটা পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। নিহতকে বছর ৪০-এর বীরধন ত্রিপুরা বলে শনাক্ত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শান্তিরবাজার মহকুমার অন্তর্গত গারদাং এলাকায়।

ঘটনার বিবরণে জানা গেছে, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত নবকুমারপাড়ার বাসিন্দা বীরধন ত্রিপুরা শনিবার রাতে বিয়ের অনুষ্ঠান থেকে নিমন্ত্রণ খেয়ে বাড়ি ফিরছিলেন। রেল লাইন পাড় হতে গিয়ে আচমকা দ্রুতগামী এক্সপ্রেসের সংস্পর্শে এসে যান বীরধন। ফলে তিনি রেল লাইনের পড়ে গেলে ট্রেনটি তাঁর ওপর দিয়ে চলে যায়। পা দুটি দু-টুকরো হয়ে যায় বীরধন ত্রিপুরার। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এদিকে রাতে বাড়ি ফিরছেন না দেখে বীরধনবাবুর বাড়ির লোকজন সারা রাত দুশ্চিন্তায় ভোগেন। আজ রবিবার সকালে তাঁর পরিবারের লোকেরা খোঁজাখুজি শুরু করেন। আচমকা রেল লাইনের পাশে একটি মৃতদেহ পড়ে আছে খবর পেয়ে সেখানে বীরধন ত্রিপুরার পরিবারের লোকেরা ঘটনাস্থলে ছুটে যান। রেল লাইনের ওপর বীরধনের মৃতদেহ দেখে যা হওয়ার তা-ই হয়েছে পরিবারের লোকজনদের।

এদিকে খবর যায় থানায়। থানা থেকে জিআরপিএফকে খবর দেওয়া হয়। কিক্ষুক্ষণের মধ্যে থানা এবং রেলওয়ের পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে। তারা প্রাথমিক তদন্ত করে বীরধন ত্রিপুরার মৃতদেহ ময়না তদন্তের জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে পাঠায়।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top