News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ পুর নিগমের

রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ পুর নিগমের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মার্চ৷৷ আগরতলা পৌর এলাকার উন্নয়নের স্বার্থে রাজ্য সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেছে আগরতলা পৌর নিগম৷ নতুন সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আগরতলা পুরনিগমকে আশানুরূপ ভাবে সাহায্য সহযোগিতা করা হচ্ছে না বলে অভিযোগ৷ এর ফলে পুরো নিগমের নাগরিক পরিষেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে৷ পুর নিগমের কার্যালয়ে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে ডেপুটি মেয়র সমর চক্রবর্তী সহ অন্যান্য কাউন্সিলররা এ ব্যাপারে অভিযোগ করেন৷

ডেপুটি মেয়র বলেন, রাজ্যে বিজেপি-আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আগরতলা পুর নিগমকে সার্বিকভাবে সহযোগিতা করা হচ্ছে না৷ বিভিন্ন ক্ষেত্রে আর্থিক অবরোধ সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি৷ তাঁর বক্তব্য, আর্থিক অবরোধের ফলে কর্মচারীদের বেতন ভাতা দেওয়া কষ্টকর হয়ে উঠেছে৷ টুয়েপ প্রকল্পেও প্রয়োজনীয় অর্থ দেওয়া হচ্ছে না৷ এর ফলে আগরতলা পুর নিগম এলাকায় শ্রমিকদের জন্য প্রয়োজনীয় কাজের সংস্থান করা যাচ্ছে না৷

নিগমের ডেপুটি মেয়র সমর চক্রবর্তী বলেন, এই অবস্থার ফলে পুর এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখা কষ্টকর হয়ে উঠেছে৷ পুর নিগম এলাকায় টুয়েপ প্রকল্পে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না করায় শ্রমিকরা সমস্যার সম্মুখীন হচ্ছেন৷ তাঁর দাবি, রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পর থেকে এখনো পর্যন্ত আগরতলা পুরনিগম এবং অন্যান্য পুর পরিষদগুলির সঙ্গে সরকার কোনো বৈঠক করেনি৷ ফলে, পুর নিগাম এবং পুর পরিষদগুলির বিভিন্ন অভাব-অভিযোগ সরকারের কাছে সরাসরি তুলে ধরা সম্ভব হচ্ছে না৷ তাতে এসব এলাকার সার্বিক উন্নয়ন বিঘ্নিত হচ্ছে৷

তাঁর দাবি, আগরতলা পুর নিগম রাজ্যের বর্তমান নতুন সরকারের কাছে সব ধরনের সহযোগিতা চায়৷ সাথে তিনি রাজ্য সরকারের মিলে সব ধরনের উন্নয়ন কাজ করতে আগ্রহ প্রকাশ করেন৷ রাজ্য সরকার আর্থিক অবরোধ তুলে নিয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা না করলে পুর নিগমের সার্বিক উন্নয়ন আরও মারাত্মকভাবে বিঘ্নত হবে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top