News Flash

  • Home
  • Uncategorized
  • জামাতের স্বপক্ষে সওয়াল মেহবুবার, গ্রেফতার করার দাবি তুললেন প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী
Image

জামাতের স্বপক্ষে সওয়াল মেহবুবার, গ্রেফতার করার দাবি তুললেন প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী

জম্মু, ৭ মার্চ (হি.স.): নিষিদ্ধ মৌলবাদী সংগঠন জামাত-ই-ইসলামিকে সমর্থন করার জন্য মেহবুবা মুফতির নিন্দায় সরব হলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা কবীন্দ্র গুপ্তা। জামাত-ই-ইসলামিকে সমর্থন করার জন্য মেহবুবা মুফতিকে গ্রেফতার করা উচিত বলে দাবি করেছেন তিনি। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কবীন্দ্র গুপ্তা জানিয়েছেন, অবৈধ কাজকর্মের জেরে বাংলাদেশ, আফগানিস্তান এবং বিশ্বের অন্যান্য দেশে মাদ্রাসাগুলি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। একইভাবে কাশ্মীরে যেসব সংগঠন সন্ত্রাসবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া উচিত। মেহবুবা মুফতি যদি জামাত-ই-ইসলামিকে সমর্থন করে তবে তাঁকে গ্রেফতার করা উচিত।’

১৪ ফেব্রুয়ারি পুলওয়ামার অবন্তীপোরায় সিআরপিএফ কনভয়ের উপর আত্মঘাতী জঙ্গি হামলায় শহিদ হন ৪৫-এরও বেশি সিআরপিএফ জওয়ান। এরপর উপত্যকায় জঙ্গি দমনে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন। ২৮ ফেব্রুয়ারি মৌলবাদী সংগঠন জামাত-ই-ইসলামিকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করে দেয়। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে মেনে নিতে পারেননি পিডিপি নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। জামাতের স্বপক্ষে সওয়াল করেন তিনি। এরপরেই মেহবুবার নিন্দায় মুখর হন কবীন্দ্র গুপ্তা।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top