News Flash

  • Home
  • Uncategorized
  • রাজধানীতে হোটেলে বিধবংসী আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি
Image

রাজধানীতে হোটেলে বিধবংসী আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মার্চ৷৷ রাজধানী আগরতলা শহরের মোটর স্ট্যান্ড এলাকায় রবিবার সকালে ভয়াবহ অগ্ণিকাণ্ডের ঘটনা ঘটে৷ রাজধানীর পুরান মোটর স্ট্যান্ড সংলগ্ণ শান্তি হোটেলে এই অগ্ণিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ গ্যস লাইন লিকহয়ে আগুন মারাত্মক আকার ধারণ করে৷ কালো ধোঁয়ায় গোটা এলাকা ছেয়ে যায়৷ অগ্ণিকান্ডের খবর ছড়িয়ে পড়তেই হোটেলের কর্মীসহ যারা হোটেলে আশ্রয় নিয়েছিলেন তারা দ্রুত হোটেল থেকে বেরিয়ে আত্মরক্ষার চেষ্টা করেন৷ অগ্ণিকাণ্ডের ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয় সংশ্লিষ্ট এলাকায়৷ খবর পাঠানো হয় অগ্ণিনির্বাপক দপ্তরে৷

আগরতলা, মহারাজগঞ্জ বাজার, এডি নগর, জিবি সহ অন্যান্য এলাকা থেকে মোট আটটি ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা করে৷
বেলা পৌনে নয়টা নাগাদ এই অগ্ণিকাণ্ডের সূত্রপাত৷ অগ্ণি নির্বাপক কর্মীরা জল এবং গ্যাস দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন৷ ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন আয়ত্তে আনা কষ্টকর হয়ে ওঠে৷ তবে দমকল বাহিনীর কর্মীদের ব্যাপক প্রচেষ্টার কারণে আগুন আশপাশ এলাকায় ছড়াতে পারেনি৷ অগ্ণিকাণ্ডের ঘটনাটি দিনের বেলায় হওয়ায় আরও বড় ধরনের ক্ষয় ক্ষতির হাত থেকে রক্ষা মিলেছে৷ কেননা অগ্ণিকান্ডের সূত্রপাত এর সঙ্গে সঙ্গে ঘটনাটি দমকল বাহিনীকে জানানো হয় এবং দমকল বাহিনীও দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে৷

স্থানীয় লোকজন আগুন নেভানোর কাজে হাত লাগান৷ শান্তি হোটেল এর পার্শবর্তী ঔষধের দোকান এবং অপর একটি হোটেলসহ আশপাশের কিছু এলাকার সামান্য ক্ষতি হয়েছে৷ অগ্ণিকাণ্ডের খবর পেয়ে পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান৷
রাজধানী আগরতলা শহরের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান গুলিতে অগ্ণিনির্বাপক ব্যবস্থা নিয়েও প্রশ্ণ উঠেছে নানা মহলে৷ অগ্ণি নির্বাপক এর সুনির্দিষ্ট কোনো ব্যবস্থা না করেই বিভিন্ন বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে উঠেছে৷ এসব বিষয়ে প্রশাসনের কঠোর কোন পদক্ষেপ নেই৷ এর ফলে এ ধরনের অগ্ণিকাণ্ডের ঘটনা ঘটলে ব্যাপক প্রাণহানির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ রাজধানী আগরতলা শহর এলাকায় যেসব ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে উঠেছে সেগুলির অগ্ণিনির্বাপক ব্যবস্থা খতিয়ে দেখে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি৷ জননিরাপত্তার স্বার্থে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে বড় ধরনের বিপর্যয় ঘটলে প্রশাসনকেই দায়ী থাকতে হবে৷


উল্লেখ্য ,গত কিছুদিন আগেও হাইকোর্ট রাজধানী আগরতলা শহরের দুটি বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছিল৷ অগ্ণি নিরোধক ব্যবস্থা নিয়ে জটিলতা দেখা দেওয়াতেই হাইকোর্ট এই নির্দেশ জারি করেছিল৷ দিন কয়েকের মধ্যেই আইনের ফাঁক গলে এইসব প্রতিষ্ঠান পুনরায় ঝাঁপ খুলেছে৷ এখন দেখার বিষয় রাজধানী আগরতলা শহরের ঘিঞ্জি এলাকার ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলিতে অগ্ণিনির্বাপক ব্যবস্থা নিয়ে প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top