News Flash

  • Home
  • Uncategorized
  • ‘মন কি বাত-এ সোশ্যাল রিভোলিউশন ওন রেডিও’ বইয়ের উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
Image

‘মন কি বাত-এ সোশ্যাল রিভোলিউশন ওন রেডিও’ বইয়ের উদ্বোধন করলেন অর্থমন্ত্রী

নয়াদিল্লি, ২ মার্চ (হি.স.) : কেন্দ্রে ২০১৪ সালে ক্ষমতায় আসার পর দেশবাসীর সঙ্গে রেডিও মাধ্যমে সংযোগ করার জন্য মন কি বাত অনুষ্ঠানে শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিগত পাঁচ বছরে দেশ তথা আন্তর্জাতিক স্তরে একাধিক বিষয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। যা গোটা দেশে সমাদৃতও হয়। এবার সেই মন কি বাত বই আকারে প্রকাশ পেল। শনিবার ‘মন কি বাত-এ সোশ্যাল রিভোলিউশন ওন রেডিও’ বইটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসার ভারতীর চেয়ারম্যান এ সূর্য্য প্রকাশ, প্রসার ভারতীর সিইও শশী শেখর ভেমপাতি।


এদিন অরুণ জেটলি বলেন, মন কি বাত অনুষ্ঠানে শ্রোতাদের মনে গভীর ভাবে ছাপ ছেড়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মন কি বাতকে প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের সংযোগ হিসেবে ব্যবহার করেছেন। স্বাধীনতা সংগ্রামে রেডিওকে ভাল ভাবে ব্যবহার করেছিলেন মহাত্মা গান্ধী। দেশের প্রতিটি প্রান্তের সঙ্গে সংযোগ করার জন্য রেডিও ভূমিকা অপরিসীম। প্রসার ভারতীয় চেয়ারম্যান জানিয়েছেন, মন কি বাত হচ্ছে দুই তরফা যোগাযোগ মাধ্যমে। যেখানে নাগরিকেরা নিজেদের পরামর্শ দিতে পেরেছিল। পরে যেটি প্রধানমন্ত্রী নিজের বক্তব্যে উল্লেখ করে থাকেন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top