News Flash

  • Home
  • Uncategorized
  • একদিনের সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার
Image

একদিনের সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার

হায়দরাবাদ, ২ মার্চ (হি.স.) : ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হায়দরাবাদে একদিনের সিরিজের প্রথম ম্যাচে টস জিতে কোহলিদের বোলিংয়ে আমন্ত্রণ জানাল অস্ট্রেলিয়া৷ কোহলিদের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে এদিন মাঠে নামে অজিরা৷ অন্যদিকে বিশ্বকাপের আগে শেষ পাঁচ ম্যাচকে চূড়ান্ত মহরা মাথায় রেখে লড়াইয়ে শুরু কোহলিব্রিগেডের৷ টি-২০ সিরিজের হার ভুলে জয়ের ছন্দে ফিরতে মরিয়া মেন ইন ব্লু৷


ভারতের টপ অর্ডারে এদিন কোনও পরিবর্তন নেই৷ রোহিতের সঙ্গে ওপেনিংয়ে সঙ্গী শিখর ধাওয়ান৷ টি-২০ সিরিজে দারুণ ব্যাট করলেও প্রথম একদিনের সিরিজের বাইরে বসতে হচ্ছে লোকেশ রাহুলকে৷ তিনে কোহলি, চারে রায়ডুকে ভেবেই দল সাজিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট৷ পাঁচে কেদায় যাদব, ছয়ে ধোনি৷ শুক্রবার নেটে ব্যাটিং ঝালিয়ে নেওয়ার সময় হাতে চোট পেয়েছিলেন৷ মাহির চোট নিয়ে সংশয় তৈরি হলে এদিন দলে রয়েছেন তিনি৷ পরের দুই স্লটে দুই অলরাউন্ডারে আস্থা থিঙ্কট্যাঙ্কের৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ব্যাট হাতে মিডল অর্ডারে ভরসা জুগিয়েছেন৷ সেকারণেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজের শুরু থেকেই তাকে দলে রাখল থিঙ্কট্যাঙ্ক৷ এছাড়া হার্দিক পাণ্ডিয়ার চোট থাকায় খেলছেন রবীন্দ্র জাদেজা৷ বোলিং ব্রিগেডে দুই পেসার বুমরাহ-শামির সঙ্গে এক স্পিনার কুলদীপে আস্থা কোহলির৷অন্যদিকে এদিন শততম একদিনের ম্যাচ খেলছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ৷ সেই সঙ্গে ভারতের বিরুদ্ধে অজি দলে এদিন অভিষেক তরুণ অ্যাস্টন টার্নারের৷ ভারতের মাটিতে ব্যাট হাতে সফল প্রাক্তন অজি ক্রিকেটার ম্যাথু হেডেনের হাত থেকে অভিষেক ক্যাপ পান টার্নার৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top