News Flash

  • Home
  • Uncategorized
  • বেপরোয়া গতির জের, রাজস্থানে মৃত্যু একই পরিবারের ৪ জন সদস্যের
Image

বেপরোয়া গতির জের, রাজস্থানে মৃত্যু একই পরিবারের ৪ জন সদস্যের

জয়পুর, ১ মার্চ (হি.স.): রাজস্থানের বাড়মের জেলায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের ৪ জন সদস্যের। এ ব্যাপারে শুক্রবার পুলিশ জানিয়েছে, একটি মোটরবাইকের সঙ্গে এসইউভি গাড়ির সংঘর্ষের ফলে ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এবং বাইক আরোহী চারজনেরই মৃত্যু হয়। পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার গভীর রাতে বাড়মের-উতারলাই হাইওয়ের ওপর একটি মোটরবাইককে পিছন থেকে সজোরে ধাক্কা মারে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি এসইউভি গাড়ি। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে প্রায় ২০০ মিটার পর্যন্ত বাইকটিকে টেনে নিয়ে যায় গাড়িটি।


বাড়মের গ্রামীণ থানার স্টেশন হাউস অফিসার দীপ সিং জানান, বাইকটিতে একই পরিবারের চারজন ছিলেন এবং তাঁরা লাপলা গ্রামের দিকে যাচ্ছিলেন। তখনই পথে দুর্ঘটনা ঘটে। পুলিশ এসে বাইক আরোহীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। গাড়িটির কোনও রেজিস্ট্রেশন নম্বর প্লেট ছিল না বলেও জানিয়েছে পুলিশ। ঘাতক গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে গাড়ির চালক পলাতক। 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top