News Flash

  • Home
  • Uncategorized
  • সশস্ত্র বাহিনীকে সন্দেহের নজরে দেখছে কিছু রাজনৈতিক দল, কন্যাকুমারী থেকে তোপ দাগলেন প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনীকে সন্দেহের নজরে দেখছে কিছু রাজনৈতিক দল, কন্যাকুমারী থেকে তোপ দাগলেন প্রধানমন্ত্রী

কন্যাকুমারী (তামিলনাড়ু), ১ মার্চ (হি.স.): পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বালাকোটে ঠিক কতজন জঙ্গির মৃতু্য হয়েছে, তার সঠিক তথ্য জানতে চান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়| এয়ার স্ট্রাইকে ৩০০-৩৫০ জন জঙ্গির মৃত্যু হয়েছে, জাতীয় টিভি চ্যানেলগুলিতে এমনই দাবি করা হয়েছে| এই খবরের সত্যতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন মমতা| মমতা ইতিমধ্যেই জানিয়েছেন, ‘আমরা জানতে চাই, কত জঙ্গি সত্যি মারা গিয়েছে| আদৌ কেউ মারা গিয়েছে কিনা?’ এই ঘটনার পিছনে ভোট রাজনীতির গন্ধ পাচ্ছেন মমতা| শুধু তৃণমূল নয়, এয়ার স্ট্রাইকের পিছনে ভোট রাজনীতির গন্ধ পাচ্ছে কংগ্রেসও| সশস্ত্র বাহিনীর বীরত্ব ও সাহসিকতা নিয়ে রাজনৈতিক দলগুলির এই ‘সংশয়’ নিয়ে আক্ষেপ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী|

সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলির প্রতি প্রধানমন্ত্রীর প্রশ্ন, ‘আমি জানতে চাই, আপনারা আমাদের সশস্ত্র বাহিনীকে সমর্থন করেন নাকি তাঁদের সন্দেহ করেন?’ শুক্রবার তামিলনাড়ুর কন্যাকমুারীতে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষে, সর্বপ্রথম ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের জন্য গর্ব অনুভব করেন প্রধানমন্ত্রী| প্রধানমন্ত্রী বলেন, ‘তামিলনাড়ুর বীর উইং কমান্ডার অভিনন্দনের জন্য গর্বিত ভারতের প্রত্যেকটি জনগণ| ভারতের প্রথম মহিলা প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণও তামিলনাড়ু থেকে, এ জন্যও আমি গর্বিত|’ এরপরই মেক ইন ইন্ডিয়া-র ভূয়শী প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘মাদুরাই-চেন্নাই-এর মাঝে দ্রুতগতির তেজস ট্রেনের উদ্বোধন করেছি আমি|

এই ট্রেনটি ‘মেক ইন ইন্ডিয়া’-র একটি দুর্দান্ত উদাহরণ| চেন্নাইয়ের ইন্টিগ্রেল কোচ ফ্যাক্টরিতেই নির্মিত হয়েছে এই ট্রেনটি|’ এখানেই না থেমে পূর্বতন সরকারের বিরুদ্ধে তোপ দেগে প্রধানমন্ত্রী বলেছেন, ‘শুক্রবারই রামেশ্বরম-ধনুস্কোডির মাঝামাঝি রেললাইনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে| ১৯৬৪ সালে বিপর্যয়ের পর এই রেললাইনটি ক্ষতিগ্রস্ত হয়েছিল| কিন্তু, বিগত ৫০ বছরেরও বেশি সময় ধরে, এই রেললাইনের দিকে কোনওরকম মনোযোগ দেওয়া হয়নি|’ কন্যাকুমারীর সভা থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুর চড়িয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘২৬/১১ হামলার পর, দেশের প্রত্যেকটি জনগণ সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের প্রতাশ্যায় ছিল| কিন্তু, কিছুই হয়নি| উরি এবং পুলওয়ামা হামলার পর, আপনারাই দেখতে পারলেন আমাদের বীর জওয়ানরা কি করতে পারেন| দেশের প্রত্যেকটি সৈনিককে আমি অভিবাদন জানাতে চাই|’
এরপরই তৃণমূল ও কংগ্রেস-সহ বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে তোপ দেগে প্রধানমন্ত্রী বলেছেন, ‘বেশ কয়েকটি রাজনৈতিক দল, মোদী বিদ্বেষের কারণে দেশকেও ঘৃণার নজরে দেখছে| গোটা দেশবাসী যখন আমাদের সশস্ত্র বাহিনীকে সমর্থন করছে, তখন রাজনৈতিক দলগুলি বাহিনীকে সন্দেহের নজরে দেখছে| সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইকে সমর্থন করছে গোটা বিশ্ব| কিন্তু, কিছু রাজনৈতিক দল সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াই নিয়ে সন্দেহ প্রকাশ করছে|’ প্রধানমন্ত্রীর কথায়, এই ধরনের ব্যক্তিত্বের বিবৃতিই পাকিস্তানকে সাহায্য করছে এবং ভারতের ক্ষতি করছে| তাঁদের কাছ থেকে আমি জানতে চাই-আপনারা আমাদের সশস্ত্র বাহিনীকে সমর্থন করেন নাকি সন্দেহ করেন?

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top