News Flash

  • Home
  • Uncategorized
  • বড়সড় সাফল্য পেল উত্তর প্রদেশ পুলিশের এটিএস, শাহারানপুর থেকে গ্রেফতার দু’জন জেইএম জঙ্গি
Image

বড়সড় সাফল্য পেল উত্তর প্রদেশ পুলিশের এটিএস, শাহারানপুর থেকে গ্রেফতার দু’জন জেইএম জঙ্গি

লখনউ, ২২ ফেব্রুয়ারি (হি.স.): বড়সড় পেল উত্তর প্রদেশ পুলিশের সন্ত্রাস-দমন শাখা (এটিএস)| উত্তর প্রদেশের শাহারানপুর থেকে দক্ষিণ কাশ্মীরের বাসিন্দা দু’জন জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গিকে গ্রেফতার করেছে উত্তর প্রদেশের পুলিশের এটিএস| ধৃত দু’জন জেইএম জঙ্গির নাম হল, শাহনওয়াজ আহমেদ তেলি এবং আকিব| উত্তর প্রদেশের ডিজিপি ও পি সিং জানিয়েছেন, সন্দেহভাজন জেইএম জঙ্গি শাহনওয়াজের বাড়ি দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলা| অপর জেইএম জঙ্গি আকিবের বাড়ি পুলওয়ামা জেলায়| এটিএস সূত্রের খবর, যুবকদের মগজধোলাই করার পর তাদের জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত করার কাজ করতো গ্রেনেড তৈরিতে সিদ্ধহস্ত শাহনওয়াজ|


শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তর প্রদেশের ডিজিপি ও পি সিং জানিয়েছেন, গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার উত্তর প্রদেশের শাহারানপুর দু’জন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করেছে এটিএস| উভয় জঙ্গিই দক্ষিণ কাশ্মীরের বাসিন্দা এবং জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য| শাহনওয়াজের বাড়ি কুলগামে, আকিবের বাড়ি পুলওয়ামায়| দু’টি আগ্নেয়াস্ত্র এবং তাজা কার্তুজ উদ্ধার হয়েছে ধৃত জঙ্গিদের হেফাজত থেকে| ডিজিপি আরও জানিয়েছেন, শাহনওয়াজ গ্রেনেড তৈরিতে পারদর্শী| কি কারণে তারা কাশ্মীর থেকে উত্তর প্রদেশে এসেছিল, তা জানতে ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে| জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে| 

Releated Posts

অসমের কৃষিক্ষেত থেকে লে’জের প্যাকেট: ৭৭৮ কোটি টাকার বিনিয়োগে কর্মসংস্থানের বার্তা হিমন্তের

গুয়াহাটি, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমে বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির কথা তুলে ধরে ৭৭৮ কোটি টাকার বিনিয়োগের প্রসঙ্গ…

ByByNews Desk Sep 29, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top